সন্ধান২৪.কমঃ বাংলাদেশ টি২০ দলনায়ক মাহমুদউল্লাহ ১৬ মাস পর টেস্ট দলে জায়গা পেলেন। এর আগে সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সাদা জার্সিতে খেলেন তিনি।

বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে এবার একটিমাত্র টেস্ট খেলবে , যা শুরু হবে ৭ জুলাই হারারেতে। এছাড়া ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে ও সমান তিনটি টি২০ ম্যাচও খেলবে টাইগাররা। উল্লেখ্য, টেস্ট দলকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক। এছাড়া ওয়ানডে দলকে তামিম ইকবাল ও টি২০ দলকে মাহমুদউল্লাহ নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ এ সফর সামনে রেখে ২৩ জুন তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে । এবার টেস্ট দলে মাহমুদউল্লাহকে অন্তর্ভুক্ত করা হলো। টেস্ট দিয়েই জিম্বাবুয়ে সফর শুরু হবে বাংলাদেশ দলের। এরপর ওয়ানডে সিরিজ। তিনটি ওয়ানডে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ জুলাই এবং তিনটি টি২০ ম্যাচ যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ জুলাই।
বাংলাদেশ টেস্ট দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মো. সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, ও মাহমুদউল্লাহ।
বাংলাদেশ ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), মো. নাইম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ,মোসাদ্দেক হোসেন, মো. মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
বাংলাদেশ টি২০ দল:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মো. নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।


