সন্ধান২৪.কমঃ বিশ্ব ফুটবলে এই সময়ের সেরা স্ট্রাইকারদের তালিকায় ২ জনই আছেন। এই দুইজন হলো


পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো তো সর্বকালের সেরাদেরই একজন। বেলজিয়ামের রোমেলো লুকাকুও এরইমধ্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে দু’জনের মধ্যে তুলনায় লুকাকুকে আর বেশি ভয়ংকর মনে করেন ইতালিয়ান ডিফেন্ডার ফ্রান্সেসকো একারবি। লুকাকুর পায়ে বল যাওয়া মানে বিরোধী দলের ভিতরে ত্রাস সৃষ্টি হওয়া।


ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হচ্ছে রোনালদোর পর্তুগাল ও লুকাকুর বেলজিয়াম। যারা জিতবে তারা কোয়ার্টার ফাইনালে খেলবে ইতালির বিপক্ষে।
প্রতিপক্ষ হিসেবে কোয়ার্টারে কাকে বেশি ভয়ংকর মনে করেন, এমন প্রশ্নের জবাবে ফ্রান্সেসকো বলেন, রোনালদোকে বরং মার্ক করা সহজ। ইনফর্ম লুকাকুকে বেশি ভয়ংকর বলে মনে হয় এই ডিফেন্ডারের কাছে। বেলজিয়ান তারকাকে কমপ্লিট ফুটবলার বলেও মনে করেন একারবি।
তিনি বলেন, আমার মনে হয় রোনালদোর চেয়ে লুকাকুকে সামলানো বেশি মুশকিল। সেন্টার ফরোয়ার্ড হিসেবে লুকাকু সবসময়ই দুর্দান্ত। তার শারিরীক সক্ষমতা বেশি। তার গতিও বেশি। ক্রিস্টিয়ানো ক্লাসিক ফরোয়ার্ড কিন্তু লুকাকুর চেয়ে তাকে মার্ক করা সহজ।
এবারের আসরে এখন পর্যন্ত ৫ গোল করেছেন রোনালদো। অন্যদিকে ৩টি গোল এসেছে লুকাকুর পা থেকে।


