সন্ধান২৪.কমঃ আগামিকাল ৪ জুলাই রবিবার আমেরিকার স্বাধীনতা দিবস। ঐদিনই আমেরিকায় করোনা-মুক্তিও উদযাপন করবে বলে ঘোষনা করেছে জো বাইডেন সরকার। এ উপলক্ষে হোয়াইট হাউসে হাজার খানেক অতিথিকে নিমন্ত্রণ জানিয়েছেন দেশটির ।

জানা যায়, করোনা মহামারির কারণে গত বছর দিবসটি উদযাপন করতে পারেনি যুক্তরাষ্ট্রের মানুষ। তবে এবার করোনা থেকে মুক্ত হয়ে দিবসটি পালনে আগেভাগেই ঘোষণা দিয়েছেন বাইডেন। পরিকল্পনামতো হোয়াইট হাউজের সাউথ লনে কয়েক হাজার মানুষের সমাবেশ হবে। ন্যাশনাল মলে মহাধুমধাম করে ফোটানো হবে আতশবাজি। এবারের স্বাধীনতা দিবসের উদ্যাপনকে বাইডেন ‘করোনা থেকে মুক্তি’ অভিহিত করেছেন।
৪ জুলাই স্বাধীনতা দিবসে উৎসব করা নিরাপদ হবে কি না জানতে চাওয়া হলে ফাউচি বলেন, ‘‘ভ্যাকসিন নেওয়া থাকলে ভয় নেই। টিকা নেওয়া থাকলে আপনার কাছে যথেষ্ট নিরাপত্তা রয়েছে। কিন্তু টিকা না-নেওয়া থাকলে অবশ্যই মাস্ক পরুন। আর দ্রুত ভ্যাকসিন নিয়ে ফেলুন।’’


