সন্ধান২৪.কমঃ এক নারীকে ধর্ষণ এবং এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লার তাফিজুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ ফরিদ উদ্দিন ও শিক্ষক ইব্রাহীম মিয়া। এছাড়া এক নারীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃতের নাম ইকবাল মিয়া।
রবিবার (৪ জুলাই) সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিষয়টি নিশ্চিত করেন ।
জানা যায়, নির্যাতনের শিশুটি পরিবারে সাথে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় বসবাস করে স্থানীয় তাফিজুল কোরআন মাদ্রাসায় পড়াশুনা করতো। শনিবার সকালে শিক্ষক ইব্রাহীম মিয়া খাবারের লোভ দেখিয়ে কৌশলে শিশুটিকে একটি কক্ষে নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে। এ ঘটনায় শিশুটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার অধ্যক্ষ এবং এক শিক্ষককে আটক করা হয়েছে।
অন্যদিকে সাভারের সিআরপি রোড এলাকায় এক নারীকে গার্মেন্টসে চাকুরী দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। অভিযোগে সোহেল রানা ও ইকবাল মিয়া নামে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। এ ঘটনায় পুলিশ রবিবার সকালে ইকবাল মিয়াকে গ্রেপ্তার করেছে। এছাড়া ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। এ ঘটনায় পলাতক ধর্ষক সোহেল রানাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


