Thursday, February 26, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

বিশ্বরেকর্ড অল্পের জন্য হলো না তাসকিন-মাহমুদউল্লাহ জুটির

July 8, 2021
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
4
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ ইতিমধ্যে বাংলাদেশের রেকর্ড তখন হয়ে গেছে। বিশ্বরেকর্ডও হাতের মূঠোয় আসার অপেক্ষা, স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু নেই সময়টুকু থাকতে পারলেন না তাসকিন আহমেদ। দুর্দান্ত ব্যাট করেও হুট করে হারিয়ে ফেললেন ধৈর্য।

মাহমুদউল্লাহর সঙ্গে মিলে নবম উইকেটে টেস্ট ইতিহাসের সেরা জুটির কীর্তি গড়ার খুব কাছে গিয়েই তাই হলো না শেষ পর্যন্ত। ১৯৯৮ সালে গড়া মার্ক বাউচার ও প্যাট সিমকক্সের রেকর্ড তাই অক্ষত থেকে গেল। পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এই দুজন জোহানেসবার্গে গড়েছিলেন ১৯৫ রানের জুটি।

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের দ্বিতীয় দিনে অসাধারণ খেলেছে এই জুটি । অনিয়মিত বাঁহাতি স্পিনার মিল্টন শুম্বার বলে স্লগ করতে গিয়ে যখন বোল্ড হলেন তাসকিন, জুটি রান তখন ১৯১। আর মাত্র ৪ রান হলেই স্পর্শ করা যেত বিশ্বরেকর্ড। 

বাংলাদেশের আগের রেকর্ডটিতেও ছিলেন মাহমুদউল্লাহ। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবুল হাসানের সঙ্গে তার জুটি ছিল ১৮৪ রানের। সেই ইনিংসে আবুল হাসান টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন দশ নম্বরে ব্যাট করতে নেমে।

সেই জুটি ছাড়িয়ে তাসকিন ও মাহমুদউল্লাহ পেরিয়ে যান ১৯৬৭ সালে গড়া পাকিস্তানের ইন্তিখাব আলম ও আসিফ ইকবালের ১৯০ রানের জুটিও। কিন্তু পরের ধাপ আর পার হওয়া হলো না।

লোয়ার অর্ডার হয়েও বিশেষজ্ঞ ব্যাটসম্যানের মতোই ব্যাটিং করা তাসকিন আউট হয়ে যান ১৩৫ বলে ১১ চারে ৭৫ রান করে।

তাসকিন আউট হওয়ার পরপর বিদায় নেন শেষ ব্যাটসম্যান ইবাদত হোসেনও। বাংলাদেশের ইনিংস থামে ৪৬৮ রানে। মাহমুদউল্লাহ তখন অপরাজিত ১৫০ রানে।

আট নম্বরে নেমে দেড়শ ছোঁয়ার নজির টেস্ট ইতিহাসে এর আগে আছে আর কেবল চারটি।

১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেখুপুরায় ওয়াসিম আকরামের ২৫৭ রানের ইনিংস আটে নেমে সর্বোচ্চ। পাকিস্তানেরই সাবেক কিপার ইমতিয়াজ আহমেদের ২০৯ রানের ইনিংস আছে দুইয়ে, তিনে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের ২০২ এবং চারে পাকিস্তানের কামরান আকমলের ১৫৪।

 

Related Posts

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
1
খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version