Thursday, February 12, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রকমারি

ইতিহাস : আজকের এই দিনে স্মরণ, কমরেড মোহাম্মদ ফরহাদ

July 5, 2020
in রকমারি
Reading Time: 1 min read
0
0
1
SHARES
14
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক :  ফরহাদ, মোহাম্মদ (১৯৩৮-১৯৮৭) রাজনীতিক। পঞ্চগড় জেলার বোদায় ১৯৩৮ সালের ৫ জুলাই তাঁর জন্ম। পিতা আহমেদ সাদাকাতুল বারী ছিলেন শিক্ষাবিদ এবং মা তৈয়বন্নেসা। দিনাজপুরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়নকালে মোহাম্মদ ফরহাদ সাহিত্যপাঠ ও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বামপন্থী আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। তিনি কলেজ ছাত্র-সংসদের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি ছিলেন। সুরেন্দ্রনাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬১ সালে তিনি রাষ্ট্রবিজ্ঞানে এম.এ ডিগ্রি লাভ করেন।

তেভাগার সংগ্রাম ও বাম আন্দোলনের ঐতিহ্যমন্ডিত দিনাজপুরে গোপন পার্টির সঙ্গে সম্পৃক্ত হন মোহাম্মদ ফরহাদ। ১৯৫৪ সালে পাকিস্তান সরকার ৯২-ক ধারা জারি করে নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় শুরু করলে মোহাম্মদ ফরহাদও গ্রেফতার হয়ে আট মাসকাল কারাভোগ করেন। কারামুক্তির পর ১৯৫৫ সালে তিনি আত্মগোপনকৃত পার্টির আনুষ্ঠানিক সদস্যপদ লাভ করেন।

১৯৬২ সালে আইয়ূব বিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন মোহাম্মদ ফরহাদ এবং এখান থেকে সূচিত হয় জাতীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর প্রতিষ্ঠা। এই আন্দোলনের ফলে মোহাম্মদ ফরহাদের ওপর গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ফলে গ্রেফতার এড়িয়ে গোপনে তাঁকে কার্যক্রম পরিচালনা করতে হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি লাভের পর মোহাম্মদ ফরহাদ কিছুকাল দৈনিক সংবাদ পত্রিকায় কাজ করেন। কিন্তু রাজনৈতিক কর্মকান্ডের জন্য সাংবাদিকতা পেশায় তিনি স্থিত হতে পারেন নি। তিনি গোপন কমিউনিস্ট পার্টির ঢাকা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নির্বাচিত হন এবং ১৯৬৬ সালে পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক নির্বাচিত হন। তাঁর সাংগঠনিক নেতৃত্বে ছাত্র-সংগঠন ছাত্র ইউনিয়ন দ্রুত বিকশিত হতে থাকে। বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক আন্দোলনে চীন সোভিয়েত বিরোধের ফলে যে বিভেদ দেখা দেয় তার প্রভাবে এ দেশের বাম আন্দোলনও পরস্পর বিরোধী শিবিরে বিভক্ত হয়ে পড়ে এবং ১৯৬৫ সালে ছাত্র গণসংগঠনেও বিভক্তি দেখা দেয়। মোহাম্মদ ফরহাদ মস্কোপন্থী হিসেবে পরিচিত গোষ্ঠীর তরুণ নেতা হিসেবে অধিষ্ঠিত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত জাতীয় মুক্তি আন্দোলনে কমিউনিস্টদের সম্পৃক্ত হওয়ার পটভূমি তৈরিতেও তিনি বিশেষ ভূমিকা রাখেন।

১৯৬৮ সালের অক্টোবরে অনুষ্ঠিত গোপন কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেসে মোহাম্মদ ফরহাদ কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য নির্বাচিত হন। পার্টির নেতৃত্বে ছাত্র আন্দোলন, নারী আন্দোলন ও ট্রেড ইউনিয়ন কার্যক্রম প্রসারে তাঁর ছিল মুখ্য ভূমিকা। প্রবীণ প্রজন্মের ত্যাগী নেতা এবং নতুন প্রজন্মের নবীন কর্মীদের মধ্যকার সেতুবন্ধন ছিলেন মোহাম্মদ ফরহাদ।

একাত্তরে মুক্তিযুদ্ধকালে গঠিত কমিউনিস্ট পার্টি-ন্যাপ-ছাত্র ইউনিয়নের সম্মিলিত গেরিলা বাহিনীর অধিনায়ক ছিলেন ফরহাদ। স্বাধীন বাংলাদেশে কমিউনিস্ট পার্টি প্রকাশ্যে কাজ করার সুযোগ লাভ করে এবং ১৯৭৩ সালে অনুষ্ঠিত পার্টির দ্বিতীয় কংগ্রেসে মোহাম্মদ ফরহাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে ফরহাদ একাধিকবার কারাবরণ করেন। ১৯৭৭ সালে সরকার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে তাঁকে বিনা বিচারে আটক করে। ১৯৭৮ সালের জুলাই মাসে সুপ্রিম কোর্টে রিট আবেদন করে তিনি মুক্তিলাভ করেন। ১৯৮০ সালের মার্চে নিম্ন বেতনভুক সরকারি কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন সামরিক সরকার তাঁকে গ্রেফতার করে এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে বিশেষ ট্রাইব্যুনালে মামলা শুরু করে। ১৯৮১ সালের আগস্টে সুপ্রিম কোর্টের এক আদেশবলে তিনি মুক্তি পান। ১৯৭৮ সালে জেনারেল এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ১৫ দল ও ৭ দলের যুগপৎ কর্মসূচি প্রণয়ন ও আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে মোহাম্মদ ফরহাদের ছিল বিশেষ ভূমিকা। ১৯৮৬ সালের নির্বাচনে ১৫ দলীয় প্রার্থী হিসেবে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি সংসদীয় গণতন্ত্রের ধারায় অবদান রচনার পথে যাত্রা শুরু করে। কিন্তু ১৯৮৭ সালের ৭ অক্টোবর মস্কোতে চিকিৎসাধীন থাকাকালে মোহাম্মদ ফরহাদের অকাল মৃত্যু এই প্রক্রিয়াকে ব্যাহত করে।

মোহাম্মদ ফরহাদ স্বনামের চাইতে বেনামিতেই বেশিরভাগ রাজনৈতিক নিবন্ধ লিখেছেন। তাঁর একমাত্র প্রকাশিত গ্রন্থ উনসত্তুরের গণ-অভ্যুত্থান।  [মফিদুল হক]

Related Posts

রকমারি

হাসপাতালে রোগীকে দেখতে যাওয়া না ছবি তুলে ফেসবুক-পেপারে দেওয়া ?

January 30, 2025
7
আন্তর্জাতিক

অর্ধ শতাব্দীর সবচেয়ে মারাত্মক তুষারঝড়ে ঢেকে গেছে সিউল

November 27, 2024
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version