গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, রবিবার দুপুরে ৬/৭ জন বন্ধু গোসল করতে নৌকা নিয়ে পার্শ্ববর্তী তুরাগ নদীর বাইমাইল বিল এলাকায় যায়। সেখানে তারা নদীর পানিতে নেমে গোসল করতে থাকে। স্রোতের কারণে তিন জন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। অন্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পায়নি। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধী। সংবাদসুত্র বাংলা ট্রিবিউন