সন্ধান২৪.কম: গত ১৩ নভেম্বর শনিবার জ্যামাইকার ইকরা পার্টি হলে আয়োজন করে জাবিয়ানদের ধর্মীয় সম্প্রীতির নিদর্শন ঈদ-পূজা পূনর্মিলনী অনুষ্ঠান।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূম সাথে মৌলবাদমক্ত ধর্মীয় সম্প্রীতির তীর্থ জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা অনুষ্ঠানের শুরুতে প্রজন্ম জাহাঙ্গীরনগরের মঙ্গল প্রদীপ প্রজ্জ্বুলন করে অনুষ্ঠান শুরু করে। সাধারণ সম্পাদক লিটু আনাম এবং সভাপতি মেহের কবির তাদের শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
মূল অনুষ্ঠানের প্রথম পর্বে থাকে শিশু কিশোরদের বিশেষ আয়োজন। শিশুরা তাদের নাচ গানের তালে বাংলাদেশের লোক সাহিত্য ফুটিয়ে তোলে। প্রজন্ম জাহাঙ্গীরনগরের এই আয়োজন পরিচালনা করেন শবনম পাপড়ী, দুররে মাকনুন নবনী, আফ্রোদিতি পান্না, নীলান্জনা নীলা এবং শিল্পী মন্ডল। এরপর সঙ্গীত পরিবেশন তুহিন আজাদ রোজী এবং ক্লোজ আপ ওয়ান তারকা এবং রাজিব ভট্টাচার্য । সম্পূর্ন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শামীম আরা বেগম।


