সন্ধান২৪.কম : নিউইয়র্কের নব নির্বাচিত এস্টেট এসেম্মব্লিম্যান জোহরান মামদানি এবং নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিওর প্রতিনিধি ন্যান্সি প্যাসকাল নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে মূলধারার কাজে সম্পৃক্ত হবার আহবান জানিয়েছেন । রবিবার জ্যাকসন হাইটসে নিউ ইয়র্ক মুসলিমস ফর সিভিক এঙ্গেজমেন্ট ( এন ওয়াই মিউস) ও আমাদের সাপোর্ট নেটওয়র্ক (এএসএন) এর বিনামূল্যে মাস্ক বিতরণ অনুষ্ঠানে তারা এই আহবান জানান।

জ্যাকসন হাইটস ও এর আশেপাশের এলাকায় ইমিগ্রান্ট কমিউনিটির মধ্যে সংগঠন দুটি দুই হাজারেরও বেশি মাস্ক বিতরণ করেন । তারা বাংলাদেশি কমিউনিটিকে ফেডারেল সেন্সাস বা আমেরিকার জাতীয় আদমশুমারিতে অংশ নেয়া এবং আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ার প্রস্তুতির জন্য ভোটার নিবন্ধন করতে আহবান জানান। নিউ ইয়র্কে বসবাসরত মুসলিম জনগোষ্ঠীকে নাগরিক কাজে যুক্ত করার জন্য কাজ করে নিউ ইয়র্ক মুসলিমস ফর সিভিক এঙ্গেজমেন্ট ( এনওয়াইমিউস)। অন্যদিকে বাংলাদেশি কমিউনিটির মধ্যে মূলধারার তথ্য সেবা মূলক কাজের লক্ষ্য নিয়ে সম্প্রতি যাত্রা শুরু করেছে আমাদের সাপোর্ট নেটওয়র্ক (এএসএন)।
অনুষ্ঠানে নির্বাচিত এসেম্বলিম্যান জোহরান মামদানিসহ অতিথিবৃন্দকে পরিচয় করিয়ে দেন আমাদের সাপোর্ট নেটওয়র্ক (এএসএন) এর সমন্বয়ক আশিক মাহমুদ। এসময় বক্তব্য রাখেন নিউ ইয়র্ক মুসলিমস ফর সিভিক এঙ্গেজমেন্ট ( এন ওয়াই মিউস) এর বর্তমান প্রেসিডেন্ট মীর মাসুম আলী। সংগঠনটি নিউ ইয়র্কে বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির মধ্যে ফেডারেল নির্বাচন উপলক্ষে ৫০ হাজার ভোটার নিবন্ধনের চেষ্টা করছে। সংগঠনটি নিউ ইয়র্ক সিটি ও স্টেটে মুসলিম জনগোষ্ঠী ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সমন্বয় করার কাজ করে।
মাস্ক বিতরণের সময় সৌজন্য অংশ নেন ডেমোক্র্যাটিক পার্টির নিউ ইয়র্ক ডিসট্রিক্ট লিডার ও বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ এটর্নি মইন চৌধুরী এবং জেবিবিএর সেক্রেটারি কামরুল ইসলাম। এসময় কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল সমিতির উপদেস্টা এ.কে আজাদ তালুকদার , মো: রেজাউল করিম, রফিকুল ইসলাম জিয়া, সাধারন সম্পাদক রুহুল আমিন নাসির,বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, সৈয়দ মুরাদ রেজা, মো:মশিউর রহমান,ড:মিতুল মহিউদ্দিন ,মো: খালেদ হোসেন,প্রফেসর সোলায়মান,মো:বদিউল আলম, মাসুদ হোসাইন,রেজবুল কবীর,আব্দুর রব, জাকির হোসেন লিটন,মো: মোহসিন ,রুবেল গাজী,আক্তারুজ্জামান প্রমূখ।


