সন্ধান ২৪.কম:এবার প্রকাশ্যে গোমর ফাঁস করলেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। প্রকাশ্যে তিনি সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। বলেছেন, গত নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে উল্টে দেয়ার যে চেষ্টা করেছিলেন ট্রাম্প তা ছিল অন্যায়। নির্বাচনের পর ট্রাম্প যে উদ্ভট দাবি করেছিলেন তিনি তাও প্রত্যাখ্যান করেন। বলেন, ট্রাম্প বলেছিলেন গত নির্বাচনে জো বাইডেনকে প্রেসিডেন্ট হওয়া থামিয়ে দিতে পারতেন তিনি। তার এ দাবিও অন্যায়। নির্বাচনের পর ৬ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে কংগ্রেসের যৌথ অধিবেশন আহ্বান করা হয়।
সেই অধিবেশন থেকে জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী বলে অনুমোদন দেয়ার কথা ছিল। সেখানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও।
কিন্তু ইতিহাসে সবচেয়ে ন্যক্কারজনকভাবে তাতে ডনাল্ড ট্রাম্পের উস্কানিতে হামলা চালানো হয়। নিহত হন কমপক্ষে পাঁচজন। ওই সময় ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছে। কিন্তু কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।
এ যাবতকালের মধ্যে তার এসব বক্তব্যকে সবচেয়ে জোরালোভাবে প্রত্যাখ্যান করলেন তারই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ট্রাম্প বলেছিলেন, নির্বাচনের ফল উল্টে দেয়ার ক্ষমতা তার আছে। তার এ বক্তব্যের জবাবে পেন্স বলেন, ট্রাম্প ভুল বলেছেন। ক্যাপিটল হিলে দাঙ্গার অনুসন্ধানে আলাদাভাবে রিপাবলিকান পার্টি শীর্ষ স্থানীয় দু’জন আইনপ্রণেতাকে দায়িত্ব দিয়েছিল। কিন্তু তাদেরকে পক্ষপাতিত্বের জন্য নিন্দা জানানো হয়েছে।
২০২১ সালের ৬ই জানুয়ারি ট্রাম্পের উস্কানিতে ওই দাঙ্গা হয়। এতে এক পুলিশ অফিসারসহ মোট ৫ জন নিহত হন। এ বিষয়ে তদন্তের জন্য রিপাবলিকান পার্টি লিজ চেনি এবং এডাম কিসিঞ্জারকে কংগ্রেশনাল সিলেক্ট কমিটিতে রাখা হয়। তাদের বিরুদ্ধে রিপাবলিকান ন্যাশনাল কমিটি অভিযোগ এনে বিবৃতি দেয়। তাতে বলা হয়, সাধারণ নাগরিকদেরকে বৈধ রাজনৈতিক ক্ষেত্রকে ভুল পথে নিয়ে যেতে সহায়তা করেছেন তারা।
এসব এবং প্রাসঙ্গিক বিষয়ে ফ্লোরিডার অরল্যান্ডোতে বক্তব্য রাখেন মাইক পেন্স। রোববার ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার জবাব দেন তিনি এদিন। রোববার ট্রাম্প বলেছেন, তিনি চাইলে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দিতে পারতেন। এদিনও মিথ্যা কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, নির্বাচনের ফল কেড়ে নিয়েছেন জো বাইডেন। এর কয়েকদিন পরে ট্রাম্প বলেন, ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের বিরুদ্ধে তদন্তের পরিবর্তে মাইক পেন্সের বিরুদ্ধে তদন্ত করা উচিত সিলেকট কমিটির।
ট্রাম্পের এসব বক্তব্যের জবাব দেন মাইক পেন্স। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ভুল বলেছেন। নির্বাচনের ফল উল্টে দেয়ার কোনো ক্ষমতা নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিতে শুধুই মার্কিন জনগণের ম্যান্ডেট কাজ করে। তাই আমারও নির্বাচনের ফল পাল্টে দেয়ার অধিকার নেই। এমনকি ২০২৪ সালে অনুষ্ঠেয় নির্বাচনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসেরও নির্বাচনের ফল পাল্টে দেয়ার ক্ষমতা নেই।
গোমর ফাঁস, প্রকাশ্যে ট্রাম্পের বিরোধিতা করলেন পেন্স
এবার প্রকাশ্যে গোমর ফাঁস করলেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। প্রকাশ্যে তিনি সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। বলেছেন, গত নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে উল্টে দেয়ার যে চেষ্টা করেছিলেন ট্রাম্প তা ছিল অন্যায়। নির্বাচনের পর ট্রাম্প যে উদ্ভট দাবি করেছিলেন তিনি তাও প্রত্যাখ্যান করেন। বলেন, ট্রাম্প বলেছিলেন গত নির্বাচনে জো বাইডেনকে প্রেসিডেন্ট হওয়া থামিয়ে দিতে পারতেন তিনি। তার এ দাবিও অন্যায়। নির্বাচনের পর ৬ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে কংগ্রেসের যৌথ অধিবেশন আহ্বান করা হয়।