চার দিন পর মরক্কোর গভীর কূপে আটকেপড়া ৫ বছর বয়সী শিশু রায়হানকে মৃত উদ্ধার করা হয়েছে। কূপ থেকে তোলার পর মরক্কোর রাজপরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে রায়ানের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মরক্কোর রাজা মোহাম্মদ।
গত মঙ্গলবার খেলতে গিয়ে ড়ির পাশের প্রায় ১০০ ফুট গভীর কূপে পড়ে যায় রায়ান। সে সময় পাশেই কূপ মেরামতের কাজে ব্যস্ত ছিলেন বাবা। বুঝতেই পারেননি ছেলে রায়ান কূপে আটকা পড়েছেন। জানাজানি হলে তাকে জীবিত উদ্ধারে অভিযান শুরু করে উদ্ধারকারী দল।
রায়ানের মৃত্যুতে গোটা মরক্কোয় শোকের মাতম চলছে। সূত্র: বিবিসি


