Tuesday, March 3, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home প্রধান খবর

ফাঁদে ফেলতে এক রাতের জন্য ফ্ল্যাট ভাড়া

মার্কিন নাগরিক হত্যা

February 11, 2022
in প্রধান খবর, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
10
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : হত্যাকাণ্ডের আগে মার্কিন নাগরিক সাফায়েত মাহাবুব ফারায়জীকে ফাঁদে ফেলতে  মুঠোফোনের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করে এক রাতের জন্য ভাটারার ফ্ল্যাটটি ভাড়া নেন মামলার প্রধান আসামি সুজানা সালাম। সেই ফ্ল্যাটেই হত্যাকাণ্ড শেষে পালিয়ে যান সুজানা এবং অন্য আসামিরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, সুজানার মূল উদ্দেশ্য ছিল সাফায়েতকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে বিয়ে করে অথবা ফাঁদে ফেলে যুক্তরাষ্ট্রে যাবেন। গত বছরের ২৬শে ডিসেম্বর রাত আনুমানিক ৪টায় মদ্যপ অবস্থায় সুজানা সাফায়েতকে নিয়ে ভাটারার পশ্চিম নূরের চালার নোভা মঞ্জিলের চতুর্থতলার উত্তর পাশের ফ্ল্যাটে ওঠেন। ফ্ল্যাটটি একদিনের জন্য ভাড়া নেন সুজানা। পরদিন দুপুর ২টায় সুজানা-সাফায়েত ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার কথা থাকলেও ফ্ল্যাট বন্ধ দেখা যায়। এ সময় বাসার মালিক কামরুল হক ফ্ল্যাটের দরজা খোলার জন্য বাইরে থেকে একাধিকবার ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ফ্ল্যাটে প্রবেশ করেন।

এ সময় তিনি দেখতে পান, সাফায়েত কক্ষের টয়লেটের কমোডের ওপর মাথা কাতকরা অবস্থায় পড়ে আছেন। বাড়ির মালিক ও কেয়ারটেকারসহ অন্যরা মিলে সাফায়েতকে কমোড থেকে মেঝেতে নামান। সাফায়েতের শরীরের বিভিন্ন অংশে সাতটির মতো বড় কোপানোর জখম রয়েছে। গত ২৬শে ডিসেম্বর রাত আড়াইটা থেকে পরদিন সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে কোনো এক সময় তাকে হত্যা করা হতে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মুঠোফোনে মার্কিন নাগরিক সাফায়েতের সঙ্গে পরিচয় হয় সুজানার। পরবর্তীতে তিনি সাফায়েতকে বিভিন্নভাবে ব্যবহার করতে শুরু করেন। সুজানা কৌশলে তাকে বিয়ে করে আমেরিকায় যেতে চেয়েছিলেন। সাফায়েতকে নিয়মিত প্রাণনাশসহ বিভিন্ন ধরনের চাপ এবং হুমকি প্রদান করতেন সুজানা।
হত্যাকাণ্ডের আগে সাফায়েত তার মায়ের কাছে বারবার বলছিলেন, তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। যে কোনো সময় সাফায়েতকে মেরে ফেলতে পারে। সাফায়েত একাধিকবার সুজানার সিন্ডিকেট থেকে বের হতে চেয়েও পারেননি। হত্যাকাণ্ডের আগে সাফায়েত এবং তার মা শামীমুন নাহার লিপি গত ১০ই ডিসেম্বর গুলশানের একটি হোটেলের অনুষ্ঠানে অংশ নেন। এ সময় পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠান চলাকালীন সাফায়েতকে শারীরিকভাবে আক্রমণ করলে মা লিপি এগিয়ে যান। এ সময় লিপি এবং সাফায়েতকে মারধর করা হয়।
সাফায়েতের মা শামীমুন নাহার লিপি জানিয়েছেন, একাধিক মাধ্যমে জানতে পেরেছি হত্যাকাণ্ডের পরপরই সাফায়েতের মরদেহ ফ্ল্যাটে রেখে সুজানাসহ অন্যরা দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইং এর আবু ইউসুফ মানবজমিনকে বলেন, এখন পর্যন্ত আদালত থেকে মামলার প্রয়োজনীয় কাগজপত্র আসেনি। আদালতের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে মামলাটি পিবিআইতে আসতে আরও সাত থেকে ১০দিন সময় লাগতে পারে।

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশ সোসাইটির ইফতার-মাহফিল অনুষ্ঠানে সরকারি অনুদান পাওয়ার ঘোষণা
  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version