Monday, February 23, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

সালাহর গোলে লিভারপুলের জয়

February 17, 2022
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

সন্ধান ২৪.কম:রবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহর অসাধারণ গোলে জয় ফিরল লিভারপুল। সান সিরোয় বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলে জিতেছে লিভারপুল।

ফিরমিনো দলকে এগিয়ে নেওয়ার পর পেনাল্টি ডি বক্সের কাছ থেকে শট করে গোল করেন সালাহ।

গোলশূন্য কাটে প্রথমার্ধ। বল দখলে প্রায় সমানে সমান ছিল দুদল। তবে গোলের উদ্দেশ্যে শট বেশি নেয় লিভারপুল। তাদের ৯টির বিপরীতে ইন্টার তিনটি শট নেয়, যদিও কারোর শটই গোল আসেনি।

খেলার সপ্তম মিনিটে প্রতিপক্ষের ডিবক্সে বল পেয়ে যান মোহামেদ সালাহ। কিন্তু গোল করতে ব্যর্থ হন সালাহ।

১০ মিনিটে একটি সুযোগ পান ইন্টার মিলানের হাঁকান কালহানোগ্লু। সতীর্থ ইভান পেরিসিচের ক্রস ডিবক্সে পেয়ে শট নেন তিনি। কিন্তু ক্রসবারে লেগে মাঠে ফেরে বল।

বল ক্লিয়ার না করে ৩০ ও ৩৩তম মিনিটে দুবার গোলরক্ষককে ব্যাকপাস দিয়ে বিপদ ডেকে আনতে যাচ্ছিল ইন্টার। কোনোমতে বেঁচে যায় তারা।

খেলার ৪০তম মিনিটে সুযোগ আসে লাউতারো মার্টিনেসের সামনে। তবে শট নিতে একটু সময় নিয়ে ফেলেন তিনি। সেই সুযোগে দলকে রক্ষা করেন অ‍্যান্ডি রবার্টসন। পরের মিনিটে কর্নারে সবার ওপরে লাফিয়ে হেড করলেও গোল করতে পারেনি স্বাগতিকদের মিলান স্ক্রিনিয়ার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে লিভারপুলকে চেপে ধরে ইন্টার মিলানের। ৬০তম মিনিটে বল জালেও পাঠায় তারা। কিন্তু এদিন জেকো অফসাইডে থাকায় গোল দেননি রেফারি।
অনেকটা খেলার ধারার বিপরীতেই ৭৫তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল।

রবার্টসনের কর্নারে চমৎকার হেডে দূরের পোস্ট দিয়ে গোল করেন বিরতির সময় বদলি নামা ফিরমিনো।

খেলার ৮৩তম ব‍্যবধান গোল করেন সালাহ। ট্রেন্ট অ‍্যালেক্সজান্ডার-আর্নল্ডের কাছ থেকে বল পেয়ে গোলের জন‍্য শট নেন মিশরের এই স্ট্রাইকার। ইন্টারের একজনের গায়ে লেগে একটু দিক পাল্টে বল জড়ায় জালে। বাকি সময়ে গোলের দেখা পায়নি কোনো দলই।

আগামী ৮ মার্চ অ‍্যানফিল্ডে হবে ফিরতি পর্বের লড়াই। এই জয়ের ফলে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেছে লিভারপুল।

Related Posts

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
1
খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version