সন্ধান২৪.কম : আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে ফল মেনে নেবেন না ডোনাল্ড ট্রাম্প।রোববার প্রচারিত ‘ফক্স নিউজ’র ক্রিস ওয়ালেসকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। রোববার ট্রাম্পের বক্তব্যের পর রীতিমতো আলোড়ন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে।
এছাড়া, করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি, বিতর্কিত কনফেডারেট পতাকা নিয়েও কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট। অনেকরই বক্তব্য, এরপর ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমার সম্ভাবনা তৈরি হলো। সংবাদসূত্র : ডয়চে ভেলে, সিএনএন, রয়টার্স
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ট্রাম্পের জনপ্রিয়তা ততই কমছে। মার্কিন প্রেসিডেন্ট ভোট নিয়ে এমনই সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই রিপোর্ট মানতে নারাজ। তার বক্তব্য, এসব রিপোর্টকে আদতেই গুরুত্ব দেন না তিনি। ভোটে হারলে সেই নির্বাচনকেই তিনি মানবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট।
সাক্ষাৎকারে সাম্প্রতিক একটি সমীক্ষা রিপোর্টের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে। সেই সমীক্ষা অনুযায়ী, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের থেকে প্রায় ১৫ পয়েন্ট পিছিয়ে আছেন ট্রাম্প। দেখা গেছে, ৫৫ শতাংশ জনগণ বাইডেনকে সমর্থন করছেন। ট্রাম্পের সমর্থন মাত্র ৪০ শতাংশ। কিন্তু ট্রাম্প এই সমীক্ষা মানতে চাননি। তার বক্তব্য, এত দ্রম্নত এসব সমীক্ষা তিনি মানতে রাজি নন। তার কথায় স্পষ্ট, নভেম্বরের নির্বাচনে তিনি হেরে গেলে সেই নির্বাচনকেই তিনি মানবেন না। বিশেষজ্ঞরা বলছেন, ২০১৬ সালের নির্বাচনের কয়েক মাস আগেও এমন ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।
বিরোধী প্রার্থী জো বাইডেনকে সাক্ষাৎকারে সরাসরি আক্রমণ করেছেন বর্তমান প্রেসিডেন্ট। বলেছেন, বাইডেন মানসিক ভাবে সুস্থ নন। যুক্তরাষ্ট্রকে চালানোর মতো ক্ষমতা তার নেই। বাইডেন প্রেসিডেন্ট হলে দেশ অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। পুলিশের তহবিল (ফান্ড) কমিয়ে দেওয়া হবে। মানুষের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হবে।