সন্ধান২৪.কম ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালের একটি বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে একটি চিতা বাঘ। হত্যা করেছে পরিবারের সদস্য এক পোষা কুকুরকে। এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে ১৮ জুলাই শনিবার। বাড়ির সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, টালিতাল জু রোডে চন্দন সিংহ অধিকারীর বাড়িতে ঢোকে চিতাবাঘটি। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে চিতাবাঘটি লুকিয়ে বাড়িতে প্রবেশ করে। যখন বাড়ির কুকুর তাকে দেখতে পেয়ে ঘেউ ঘেউ শব্দ করে ওঠে, তখন চিতাবাঘ আক্রমণ করে তাকে। টেনে হিঁচড়ে নিচে নিয়ে যায় কুকুরটিকে। পরে মারা যায় কুকুরটি।


