অদ্ভূত ও আশ্চার্য এক আড়শোলার সন্ধান পাওয়া গেল । ১৪ পা-ওয়ালা ভয়ঙ্কর এক সামুদ্রিক আড়শোলা ! ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা উপকূলে ভারত মহাসাগরের তলদেশে এমনই ভীষণদর্শন আড়শোলা উদ্ধার করেছেন একদল গবেষক। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ওই গবেষকদের দাবি, রাক্ষুসে আড়শোলাটি নয়া প্রজাতির। এর নাম রাখা হয়েছে ‘বাথিনমাস রাক্ষস’ বিশালাকায় পতঙ্গটির সঙ্গে কাঁকড়া কিংবা চিংড়ির সাথে মিল রয়েছে। তবে স্বভাব খুব রাক্ষুসে। এটি দৈর্ঘ্যে ২০ ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে। সন্ধান২৪.কম।


