
গাইবান্ধা প্রতিনিধি : গতকাল সোমবার সরকারের দূর্নীতি-লুটপাট ও ভুলনীতির দায় শ্রমিকদের উপর চাপিয়ে লোকসানের অজুহাতে রাষ্ট্রীয় ২৫ টি পাটকল বন্ধ ঘোষণা, পাটকল বন্ধ নয় আধুনিকায়ন করে চালুসহ লোকসানের জন্য প্রকৃত দায়ী মন্ত্রণালয় ও বি,জে,এম,সি’র দূর্নীতিবাজদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাম গনতান্ত্রিক জোট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গাইবান্ধা জেলার ১ নং রেলগেইট সংলগ্ন আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাম গনতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদ মার্কসবাদী নেতা কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে
বক্তব্য রাখেন সিপিবি গাইবান্ধা জেলার সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস মিহির ঘোষ জেলা সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মন, বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ গাইবান্ধা জেলার সদস্য সচিব সুকুমার মোদক প্রমুখ।
বক্তারা বলেন করোনা মহামারি সংকটে জনগণের জীবন-জীবিকা নিয়ে জুয়া খেলায় মেতে উঠেছে। তারা করোনা মোকাবেলায় যথাযথ ব্যবস্থা না নিয়ে করোনা নিয়ন্ত্রণে আনতে ব্যার্থ হয়ে অসংখ্য মানুষকে করোনার নাম করে খুনের আয়োজন করলেন।
দূর্নীতি-লুটপাট ও ভুলনীতির দায় শ্রমিকদের উপর চাপিয়ে লোকসানের অজুহাতে রাষ্ট্রীয় ২৫ টি পাটকল বন্ধ ঘোষণা করেছেন। এই দেশের অর্থনীতি চলে পাটকল থেকে আসা শ্রমিকদের রক্তঝড়া ঘামে অর্জিত মুনাফা দিয়ে। সরকার থেকে শুরু করে সরকারের অধীনে কর্মরত প্রতিটি মানুষের বেতন হয় শ্রমিকদের শ্রমের মূল্যে। সেই সরকার আজ তার পুজিঁবাদী আগ্রাসনকে বিলাসের কারখানায় পরিণত করে শ্রমিকদের পেটের কারখানায় তালাবদ্ধ করছে।


