সন্ধান২৪.কম : রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শনিবার রাতে ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
দশদিন আগে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ এলেও পরবর্তীতে করোনা নেগেটিভ আসে। এরপর ফুসফুস ইনফেকশন ধরা পরে। এছাড়াও তিনি হৃদরোগ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত।
সুলতানা পারভীন জানান, বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন তিনি। গত দুই সপ্তাহ আগে চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে গত ১৪ জুলাই গ্রামের বাড়িতে যান।
তিনি জানান, ২৩ জুলাই হঠাৎ করে গুরুতর অসুস্থ হলে আবারো তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ভেন্টিলেশন দিয়ে রাখা হয়েছিল। আজ শনিবার অবস্থার অবনতি হলে তাকে লাইভ সাপোর্টে নেওয়া হয়।


