সন্ধান২৪.কম : করোনা ভাইরাসের কারণে বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশ নিষিদ্ধ করেছে সে দেশের সরকার। বৃহস্পতিবারে দেশটির সংবাদমাধ্যম কুয়েত টাইমস জানিয়েছে, ১ আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
কুয়েতে প্রবেশ নিষিদ্ধ থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, ফিলিপাইন, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, ইরান এবং নেপাল। এই সাত দেশের নাগরিক ছাড়া অন্যসব দেশের নাগরিকরা ১ আগস্ট থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হলে কুয়েতে যেতে পারবেন। তবে যাত্রীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং পিসিআর সনদ বাধ্যতামূলক থাকতে হবে। সূত্র: আরব নিউজ


