সন্ধান২৪.কমঃ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, দারিয়াপুর শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় শাখা কার্যালয়ে দারিয়াপুর শাখার সভাপতি রাশেদ মোস্তফা সোহেল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী। সভার শুরুতে দারিয়াপুর শাখার সাধারণ সম্পাদক সুমন কুমার বর্মনের অকাল প্রয়াণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় দারিয়াপুর শাখার সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য গত ২১ জুন উদীচী, দারিয়াপুর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন কুমার বর্মন আকস্মিক মৃত্যুবরণ করলে সাধারণ সম্পাদকের পদটি শূণ্য হয়। সেই সাথে আগামী ২৭ আগস্ট শাখার সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


