Monday, March 30, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কে শুরু হয়েছে বাঙালির পিকনিক সন্ত্রাস!

August 27, 2022 - Updated on August 28, 2022
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
89
VIEWS
Share on Facebook
প্রতীকী ছবি

সন্ধান২৪.কমঃ নিউইয়র্কে শুরু হয়েছে পিকনিক সন্ত্রাস, চাঁদাবাজীতে অতিষ্ঠ হয়ে পরেছেন ভুক্তভোগীরা। চাঁদাবাজীর খপ্পড়ে পরে জিম্মি হয়ে পড়েছেন কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ ।
সামার আসার সাথে সাথেই নিউইয়র্কে শুরু হয়েছে পিকনিক বা বনভোজন। বিভিন্ন আঞ্চলিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এই পিকনিকের আয়োজন করে থাকে। আর এই সব পিকনিকের সিংহভাগ অর্থ আসে চাঁদা থেকে। সেই চাঁদা সংগ্রহ করা হয় নিউইয়র্কের পেশাজীবি-ব্যবসায়ী ও বিত্তবান মানুষদের কাছে।
একজন ডাক্তার অভিযোগের সুরে বললেন, প্রায় প্রচ্ছন্ন হুমকি দিয়েই তার কাছে পিকনিকের চাঁদা আদায় করা হয়েছে। ওই ডাক্তার জানান, তার কাছে একটি আঞ্চলিক সংগঠনের কয়েকজন আসেন। তারপর বলেন, পিকনিকের চাঁদা দিতে হবে। চাঁদা দিতে পারবেন না বলে, ডাক্তার জানালে, পিকনিক পার্টির কয়েকজন বলেন আমাদের কয়েকজন তো আপনার রোগী। চাঁদা না দিলে আমারা অন্য ডাক্তারের কাছে যাব। ফলে বাধ্য হয়ে ওই ডাক্তারকে অনিচ্ছা থাকা সত্ত্বেও চাঁদা দিতে হয়েছে বলে জানান ওই ডাক্তার।

প্রতীকী ছবি


প্রায় একই রকম অভিজ্ঞতার কথা বললেন,জ্যাকসন হাইটসের একজন গ্রোসারী ব্যবাসায়ী ও জেবিবিএর একজন অন্যতম নেতা । তিনি বলেন, ‘চাঁদা দিতে দিতে অতিষ্ঠ হয়ে উঠেছি। প্রতিদিন গড়ে ৪/৫ টি পিকনিক পার্টিকে চাঁদা দিতে হচ্ছে। না দিলে এ দোকানে আর ঢুকবেন না, বাজার খরচ করবেন না।’
তিনি আক্ষেপ করে বলেন, কি করবো,চাঁদা না দিলে কাস্টমার হারাতে হবে। আর দিলে ব্যবসা লাটে উঠবে। আমরা ব্যবসায়ীরা উভয় সমস্যার মধ্যে পড়েছি।
জামাইকার একজন পেশাজীবি বলেন, ভাই, চাঁদাবাজীর অত্যাচারে প্রতিষ্ঠানে আসা বন্ধ করে দিয়েছি। পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছে । আসলেই পিকনিরেক চাঁদার জন্য হামলে পড়ে এক বা একাধিক সংগঠন।
জ্যাকসন হাইটসের আর একজন হোম কেয়ার ব্যবসায়ী সন্ধান প্রতিনিধি বলেন, এখন ফোন আসলেই ধরতে ভয় করে। বুক ধুক্পুকু করে। আতঙ্কে ভুগি, এই বুঝি কেউ পিকনিকের জন্য কিছু অর্থ দাবী করে বসবে।

এমনি করে বিভিন্ন ব্যবসায়ী.পেশাজীবি ও বিত্তবানদের নিকট থেকে প্রতিদিন পিকনিক পার্টি চাঁদা আদায়ের জন্য মাঠে নামছে । জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজন পার্ক, ব্রকলিন, ব্রঙ্কস, এষ্টোরিয়াসহ বাংগালী অধ্যুষিত এলাকায় চলছে ‘নিরব পিকনিক সন্ত্রাস’।
আপনারা ইচ্ছার বিরুদ্ধে জোর করে চাঁদা আদায় করছেন কেন ? পিকনিকের চাঁদা সংগ্রহ করা দুটি সংগঠনের কাছে সন্ধানের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তাদের সোজা-সাপ্টা উত্তর, সারা বছর আমাদের মাধ্যমে তারা প্রচুর অর্থ উপার্জন করে। আর বছরে একবার কেন আমাদেরকে সহযোগিতা করবেন না ?
আর একটি পিকনিক পার্টির একজন রসিকতা করে বলেন, আরে এই কমিউনিটিতে অনেকেই নয়-ছয় করে অবৈধ ভাবে প্রচুর টাকা ইনকাম করছে। সেখান থেকে কিছু খসাচ্ছি। তিনি হেসে বলেন ‘দিবে আর নিবে, মিলাবে মিলিবে‘ এই নীতিতে আমরা বিশ্বাস করেই চাঁদা না, পার্টির নিকট থেকে অনুদান নিচ্ছি।
পিকনিক পার্টির চাঁদা উঠানোর সংস্কৃতি আরও প্রায় একমাস চলবে। ততদিন আতঙ্কে থাকবে যারা চাঁদা দেন।

Related Posts

নিউ ইয়র্ক

বাংলাদেশের প্রতি  সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

March 28, 2026
1
নিউ ইয়র্ক

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্বাধীনতা  দিবস উদযাপন

March 28, 2026
2
No Result
View All Result

Recent Posts

  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর খারাপের খারাপ ’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ইসরায়েলে একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ১০০ শহরে বেজে উঠলো সাইরেন
  • সমুদ্রে তলিয়ে গেলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল
  • উদীচীর (একাংশ) গণহত্যা দিবসে শেখ হাসিনার বিকৃত ছবি নিয়ে দেশ-বিদেশে সমালোচনার ঝড়
  • বাংলাদেশের প্রতি  সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version