সন্ধান২৪.কমঃ গত শুক্রবার ১৪ অক্টোবর জ্যাকসন হাইটসে ফার্ষ্ট এইড হোম কেয়ারের আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো।

জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রীট কার্যালয়ে গত শুক্রবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফার্ষ্ট এইড হোম কেয়ারের প্রেসিডেন্ট ও চিত্রনায়ক হেলাল খান। এছাড়াও এই প্রতিষ্ঠানের অংশীদার ফাহাদ সোলায়মান, বাবু খান, হেলাল খান, শাহ জে চৌধুরী, আতিকুল হক জাকির ও রিজু মোহাম্মদও বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানটির পক্ষে রোকন হাকিম ও তাসমিয়া আহমেদসহ উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী রিজিয়া পারভিন, জেবিবিএর সভাপতি হারুন ভূইয়া ও সহ-সভাপতি জেড আলম নমি,জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটির সভাপতি লিটু চৌধুরী প্রমূখ।


পরে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা। এসময় ফাহাদ সোলায়মান বলেন,বয়স্করা ঘরে বসে স্বাস্থ্য সেবা পেতে ফার্ষ্ট এইড হোম কেয়ার দক্ষতা,সততা ও আন্তরিকতার সাথে কাজ করে যাবে। এ ব্যাপারে তিনি বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।


