অতিরিক্ত সময়ে এ বারের বিশ্বকাপের প্রথম খেলা গড়াল ।টাইব্রেকারে জিতল ক্রোয়েশিয়া। ৯০ মিনিটের পরে জাপান ও ক্রোয়েশিয়া ম্যাচের ফল ছিল ১-১। অতিরিক্ত সময়েও কোনও দল গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। পেরিসিচ গোল দেওয়ার পরে হতাশ জাপানের ফুটবলাররা। ছবি: রয়টার্স
সন্ধান২৪.কমঃ স্বপ্নভঙ্গ হলো জাপানের। সূর্যোদয়ের দেশের হল না বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা । জাপান প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল । দ্বিতীয়ার্ধে গোল শোধ করে ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে খেলার ফল ১-১ থাকায় অতিরিক্ত সময়ে গড়াল ম্যাচ। সেখানেও গোল হল না। অবশেষে টাইব্রেকারে জাপানকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। বিশ্বকাপে আশা জাগিয়েও ছিটকে গেল জাপান।

জাপানের তিনটি শট বাঁচিয়ে দিলেন গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। টাইব্রেকারে পাহাড় হয়ে উঠলেন ক্রোয়েশিয়ার । অন্য দিকে ক্রোয়েশিয়ার এক জন ফুটবলার পেনাল্টি ফস্কান। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার পক্ষে ফল ৩-১।
প্রথম থেকে গতিশীল ফুটবল খেলা শুরু করে জাপান। জুনিয়া ইতো, দাইচি কামাদাদের হাত ধরে আক্রমণ তুলে আনতে থাকে তারা। ছোট ছোট পাসে নিজেদের খেলা সাজায় জাপান। অন্য দিকে ক্রোয়েশিয়া চেষ্টা করছিল মাঝমাঠের দখল নেওয়ার। খেলার ৩ মিনিটের মাথাতে প্রথম সুযোগ পায় জাপান। তানিগুচির হেড অল্পের জন্য বাইরে যায়। ৯ মিনিটের মাথায় টোমিয়াসুর ভুল থেকে সুযোগ পায় ক্রোয়েশিয়া। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও পেরিসিচ গোল করতে পারেননি। ১৩ মিনিটের মাথায় আবার জাপানের সুযোগ। ইতোর ক্রসে পা ছোঁয়াতে পারলেই গোল করতে পারতেন মায়েদা। পারেননি তিনি।

বলের দখল বেশি ছিল ক্রোয়েশিয়ার। কিন্তু জাপান অনেক বেশি সুযোগ তৈরি করছিল। জাপানের ফুটবলারদের গতির কাছে পেরে উঠছিলেন না মদ্রিচরা। দুই প্রান্ত ধরে একের পর এক ক্রস ভেসে আসছিল ক্রোয়েশিয়ার বক্সে। কিন্তু গোলের মুখ খোলেনি।
অবশেষে প্রথমার্ধের বিরতির ঠিক আগে গোল করে জাপানকে এগিয়ে দেন মায়েদা। দোয়ানের ক্রসে হেড করেন মায়া ইয়োশিদা। বল যায় মায়েদার কাছে। বাঁ পায়ের শটে গোল করতে ভুল করেননি দলের স্ট্রাইকার। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় জাপান।
ক্রোয়েশিয়া একাদশ (ফরমেশন:৪-৩-৩)
ডমিনিক লুকাভিচ, জসকো ভার্দিওল, ডিজান লভরেল, বোরনা বেরিসিচ, জোসিফ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, লুকা মদ্রিচ, ব্রুনো প্যাটকোভিচ, ইভান পেরিসিচ ও আন্দ্রে ক্রামারিচ।
জাপান একাদশ: (ফরমেশন: ৩-৪-৩)
সুইচি গোন্ডে, মায়া ইয়োসিডা, সোগো তানিগুচি, তাকেহিরো তোমিইয়াসু, হিদেমাসা হোরিসা, ওয়াটারু হিন্দো, ইয়োতো নাগাতোমু, জুনয়া ইতো, ডাইজেন মায়েদা, ডাইচি কামাদা ও রিটসু দোয়েন।


