সন্ধান২৪.কমঃ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করে যুক্তরাষ্ট্র যুবদল ।

জ্যাকসন হাইটসের এই প্রতিবাদ সভায় যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন আবু সাইদ আহমদ, ইলিয়াস খান প্রমূখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মিজান। আরও উপস্থিত ছিলে যুক্তরাষ্ট্র যুবদলের সহসভাপতি আতিকুল হক আহাদ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম,যুগ্ম সাধারণ সম্পাদক আমানত হোসেন আমান, নিউইয়র্ক স্টেট যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এনাম,বি এম. বাদশাহ,এ বি এম সিদ্দিক পাটওয়ারী, সেলিম আহমদ,মাইনউদ্দিন,আনোয়ার হোসেন পলাশ,মনিরুল ইসলাম মনির,শাহবাজ আহমেদ,জহির খান,নূর হোসেন প্রমুখ।


