সন্ধান২৪.কম: গত মঙ্গলবার জাতীয় শোক দিবস এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন করে নিউইয়র্কের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’।
গত ১৫ আগস্ট বিকালে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে এবারের আয়োজনটি ছিল অন্য বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন ।

প্রধান অতিথি সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজ জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আহ্বায়ক এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মীর নিজামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল গাজীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শাকিল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি, মহিউদ্দিন দেওয়ান,হারুন ভূঁইয়া, ফাহাদ সোলায়মান, চেয়ারপারসন মামুন মিয়াজি, ডা. এনামুল হক, লেখক হুমায়ুন কবীর ঢালি, আশরাফুল আলম খোকন, সিরাজুল হক কামাল, শাহ্ জে. চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম প্রমুখ।

জাতীয় শোক দিবস পালনের জন্য জ্যাকসন হাইটস এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির ভাষণে শাহ্ নেওয়াজ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বিন¤্র শ্রদ্ধায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন। খুনীরা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন ধূলিসাৎ করতে চেয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না: তাঁর অবদান জাতি কখনোই ভুলতে পারে না।

এবার আয়োজন করা হয় অনেক বড় আকারে। স্থাপন করা হয় বিশাল আকারের স্ক্রিন বোর্ড। যার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিব ভাষণটি প্রচার করা হয়। দোয়া পরিচালনার এরপর থেকেই বিতরণ করা হয় খাবার। শত শত মানুষকে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করতে দেখা যায়। বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খাবার বিতরণ করা হয়।

সহযোগিতায় ছিলেন যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ এ আজাদ, মিয়া মোহাম্মদ দুলাল, আব্দুল মালেবক, আব্দুল হামিদ, শাহ নেওয়াজ, যুগ্ম-সদস্য সচিব হাজি এনাম, মাহবুবুর রহমান ডিউক খান, চেয়ারপারসন বিপ্লব সাহা, তত্ত্বাবধানে শাহ জে চৌধুরী,প্রধান সমন্বয়কারী মইনুল ইসলাম,প্রধান পৃষ্ঠপোষক আসেফ বারী টুটুল, পৃষ্ঠপোষক নূরুল আজিম, ফাহাদ সোলায়মান, তারেক হাসান খান, জেড আর চৌধুরী লিটু, আহসান হাবিব। আরো ছিলেন মোহাম্মদ মানিক বাবু, এম রহমান, কবির চৌধুরী জসী, সংগঠনিক সম্পাদক আফতাব জনি, সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক আলমগীর খান আলম, ক্রীড়া সম্পাদক ইফতি খান টিপু। উপদেষ্টা পরিষদের সদস্য এম আজিজ, দেবাশীষ দাস বাবলু, মনসুর চৌধুরী, নূরুজ্জামান সর্দার, হাসান জিলানী, মহিউদ্দিন দেওয়ান, জয়নাল আবেদীন, মহসিন ননী, কামরুজ্জামান কামরুল, মনসুর চৌধুরী, মোহাম্মদ পিয়ার, একএম ফজলুল হক, শাহ জে চৌধুরী, বিপ্লব সাহা, রহিমুজ্জামান রহিম, কবির রতন, ফজলু মিয়া, কাজী তোফায়েল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, জ্যাকসন হাইটস এলাকাবাসী গত একযুগেরও বেশি সময় ধরে তারা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করে আসছে।


