Sunday, February 8, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

সাহিত্য একাডেমির আসরে বঙ্গবন্ধুকে স্মরণ

April 5, 2024
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
5
VIEWS
Share on Facebook

 

সন্ধান২৪.কম:  গত ২৯ মার্চ শুক্রবার, জ্যাকসন হাইটসের একটি মিলতায়নে অনুষ্ঠিত হয়ে গেলো সাহিত্য একাডেমির মাসিক সাহিত্য আসর ও ইফতার আয়োজন। অনুষ্ঠানের শুরুতে তিনি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, উলঙ্গ কিশোর ’কবিতাটি আবৃত্তিকার আবীর আলমগীরের আবৃত্তির মধ্য দিয়ে সাহিত্য আসরের সূচনা হয়। আসর সঞ্চালনায় ছিলেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।
আলোচনায় অংশ নেন লেখক হাসান ফেরদৌস, লেখক আবেদীন কাদের, সাপ্তাহিক ঠিকানা পত্রিকার কর্ণধার এম. এম. শাহীন, লেখক আদনান সৈয়দ প্রমূখ।
হাসান ফেরদৌস বলেন, আমাদের দেশে বিশেষ করে বাঙালি বুদ্ধিজীবি মহলে একটি প্রচলিত কথা রয়েছে, আমাদের কোন কিছুই হয় না। বাঙালি কবিতা লিখতে পারে না, গল্প -উপন্যাস-প্রবন্ধ লিখতে পারে না। এই কথাগুলো আমরা গত পঞ্চাশ বছর ধরে শুনে আসছি। অথচ, আমাদের সাহিত্যে আশ্চর্যরকম ভালো সব কাজ হচ্ছে। মুক্তিযুদ্ধ একটি প্রক্রিয়া, যা শুরু হয়েছে ১৯৪৭ সাল হতে। মুক্তিযুদ্ধের একটি সফল নাটক হচ্ছে, কবর। বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ যেভাবে এসেছে গত ৫০ বছরে, পৃথিবীর অনেক দেশের সাহিত্যে তাদের ইতিহাস সেভাবে আসে নি।


লেখক আবেদীন কাদের বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশে কবিতা- গল্প- উপন্যাস অনেক রচিত হয়েছে। রচয়িতাদের বেশীরভাগ খবরের কাগজ পড়ে, লোকমুখে শুনে, অন্যান্য মাধ্যম থেকে জেনে সাহিত্য সৃষ্টি করেছেন। কেউ কেউ স্বচক্ষে দেখেও সাহিত্যে তুলে এনেছেন।
এম. এম. শাহীন বলেন, প্রবাসের কঠিন পরিশ্রমের মধ্যেও আপনারা লিখছেন, ঠিকানার জন্য লেখা পাঠাচ্ছেন, এই বিষয়টি আমি মন থেকে উপলব্ধি করি, এবং আপনাদের সম্মান জানাই।
এবারের আসরে উপস্থিত ছিলেন, ফেরদৌস সাজেদীন, মো: ফজলুর রহমান, কাজী আতীক, আহমাদ মাজহার, বিশ্বজিত সাহা, সেলিমা আশরাফ, নিলুফার জাহান, নীরা কাদরী, হোসনে আরা, ফরিদা ইয়াসমিন, নাঈমা খান, মুমু আনসারী, মনিকা রায় চৌধুরী, রাণু ফেরদৌস, আক্তার আহমেদ রাশা, হাসানুজ্জামান সাকী, প্রতাপ দাস, রাহাত কাজী শিউলি, শুক্লা রায়, বেনজির শিকদার, মৃদুল আহমেদ, ম্যারিষ্টেলা শ্যামলী, ধনঞ্জয় সাহা, বাবু, নাসির শিকদার, তাহমীনা শহীদ, ফারহানা হোসেন, আবু সাঈদ রতন, মিশুক সেলিম, পারভীন সুলতানা, রিমি রুম্মান, মনিজা রহমান, জেবুন্নেসা জ্যোৎস্না, সবিতা দাস, রুপা খানম, এলি বড়ুয়া, মোহাম্মদ আলী বাবুল, মিয়া আসকির, সোমা রোজারিও, ভায়লা সালিনা লিজা, সুলতান বিনতে ছন্দা, শিবলি সাদেক, জাকির হোসেন রণি, মেহের চৌধুরী, আকলিমা চৌধুরী, মাসুম আহমেদ, রওশন আরা নীপা, আলভান, বিধান পাল, পলি শাহীনা সহ আরো অনেকে।

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version