সন্ধান২৪.কম: ছাত্রলীগ হলো নেতা তৈরির কারখানা। বাংলাদেশের যা কিছু ইতিহাস-ঐতিহ্য, সবকিছুই ছাত্রলীগের। সেই ছাত্রলীগের হাত ধরে আমরা এতদূর এসেছি। ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের সমাবেশে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল একথা বলেন। বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রাক্তণ সংসদ সদস্য অপু উকিল ।
আয়োজক সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন যৌথভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এবং কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন চৌধুরী।
এতে মূল বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। তিনি বলেন, “বঙ্গবন্ধু বলেছেন, ছাত্রলীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের ইতিহাস। এটাই অবধারিত সত্য।” তিনি আরও বলেন,ছাত্রলীগ হলো নেতা তৈরির কারখানা। বাংলাদেশের যা কিছু ইতিহাস-ঐতিহ্য, সবকিছুই ছাত্রলীগের। সেই ছাত্রলীগের হাত ধরে আমরা এতদূর এসেছি।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, যে ডিজিটাল বাংলাদেশ গড়ে দিয়েছেন শেখ হাসিনা, জামায়াত-বিএনপি সেই ডিজিটাল প্লাটফর্মের অপব্যবহার করছে। বাংলাদেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে এবং ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গর্ব করে বলেন যে তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন। এ পরিচয় দিতে সবাই গর্ববোধ করেন।
আলোচনায় আরো অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শ্যামল চক্রবর্তী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএস প্রদীপ কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুল করিম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, কাজী কয়েস, সোলায়মান আলী, শাহ বখতিয়ার, নির্বাহী সদস্য হিন্দাল কাদির বাপ্পা, আলী হোসেন গজনবী,শাহীন আজমল,শেখ আতিক, জিহাদুল হক জিয়া,শেখ জামাল হোসেন ও সুবল দেবনাথ।


