সন্ধান২৪.কম: আগামী ২৬ মে নিউইয়র্কে হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের আয়োজনে ‘বাংলাদেশ ডে প্যারেড’।
জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউর ৬৯ স্ট্রিট থেকে ৮৭ স্ট্রিটে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরাই হবে বাংলাদেশ প্যারেডের মূল উদ্দেশ্য। প্যারেডে থাকবে কুচকাওয়াজ, পতাকা প্রদর্শন, লাইভ ব্যান্ড, গাড়ি ও ট্রাক মিছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আরও নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। এই অনুষ্ঠানের বাজেট ১ লাখ ৭০ হাজার ডলার হবে বলে ধারণা করা হচ্ছে। গত ১৫ এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ডে প্যারেডের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্নেওয়াজ।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব তরিকুল হোসাইন বাদল, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, আক্তার হোসেন, সৈয়দ আকিকুর রহমান ফারুক এবং জাহাঙ্গীর আলম জয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্যারেডের আহবায়ক শাহ নেওয়াজ বলেন,অনুষ্ঠানে দেশের এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণেপ্যারেড শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে বিকেল তিনটায়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়োজকরা জানান, ইতিমধ্যে বাংলাদেশের ক্রিকেট স্টার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল, চিত্র নায়িকা মৌসুমী ও কণ্ঠশিল্পী বিন্দু কনার সাথে কথা হয়েছে। এর মধ্যে চিত্র নায়িকা মৌসুমী এবং বিন্দু কনা উপস্থিত থাকার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। তবে তামিম ইকবালের ব্যাপারে সংবাদ সম্মেলনে বলা হয় , তার আসার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তা ছাড়া সাকিব আল হাসান ও চিত্রনায়ক শাকিব খান অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভবনা আছে বলে এক প্রশ্নের উত্তরে বলা হয়। প্যারেডটি সফল করতে তারা প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেছেন প্যারেডের আহŸায়ক। সংবাদ সম্মেলনে কম্যুনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


