
সন্ধান২৪.কম ডেস্ক : হড়পা বানে এভারেস্টের দেশ বিপর্যস্ত নেপাল।বুধবার রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা হড়পা বান আসায় ভেসে গিয়েছে এভারেস্টের দেশের একাংশ। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ৬ টি জেলার গ্রামের পর গ্রাম। ভেঙ্গে গেছে গুরত্বপূর্ণ ৪৪টি ব্রীজের বেশী। ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে।

বুধবার রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা হড়পা বান আসায় ভেসে গিয়েছে নেপালের একাংশ। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম। বহু বাড়ি, ঘর, গাড়ি, সেতু চাপা পড়েছে কাদা-পলির নীচে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৬৫ জনের। নিখোঁজ বহু।

চিন এবং নেপালের মধ্য দিয়ে প্রবাহিত লেন্দে নদীর তীর থেকে বিশাল আকারের কাদা এবং ধ্বংসস্তূপ খসে পড়ার ফলে এই ভয়াবহ হড়পা বানের সৃষ্টি হয়। তীব্র স্রোত ভোটেকোশী এবং ত্রিশূলী নদীর গতিপথের গ্রাম এবং শহরগুলোর ওপর আছড়ে পড়ে। বহু ঘরবাড়ি, রাস্তাঘাট, ৪৪ টি সেতু এবং বিদ্যুৎকেন্দ্র ভেসে যায় নিমেষে।

নেপাল এবং তিব্বতের হিমালয়-সংলগ্ন সীমান্ত অঞ্চলে সেই হ়ড়পা বানে অন্তত ৩৬৫ জন নিহত হয়েছেন বলে খবর। ২৯১ বিদেশি-সহ অন্তত ৩৮৪ জন পর্যটকের কোনও খোঁজ মিলছে না। তাঁদের মধ্যে ১৪১ জন ভারতীয় (৩৭ অনাবাসী-সহ)। নেপালের সংবাদমাধ্যমের একাংশের আশঙ্কা, আগামী ২৪ ঘণ্টায় মৃত ও নিখোঁজের তালিকা দীর্ঘতর হতে পারে।

নেপালের পর্যটন মন্ত্রকের মতে, নিখোঁজ হওয়া অন্যদের মধ্যে অস্ট্রেলিয়া, ব্রিটেন, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার নাগরিকেরাও রয়েছেন। তাঁদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ‘দ্য কাঠমান্ডু পোস্ট’ জানাচ্ছে, তাঁরা সকলেই কৈলাস-মানস সরোবর দর্শনের জন্য যাচ্ছিলেন।


