সন্ধান২৪.কম ডেস্ক : হরমুজ় প্রণালীতে পর পর দু’টি হামলায় ডুবে গেল দু’টি পণ্যবাহী জাহাজ। ২৪ ঘণ্টার মধ্যে ওই দু’টি জাহাজ ডুবে গিয়েছে। প্রথম জাহাজটিতে কোনও প্রাণহানি না হলেও দ্বিতীয়টিতে এক নাবিকের মৃত্যু হয়েছে বলে খবর। বাকিদের উদ্ধার করা গেলেও জাহাজগুলি বাঁচানো যায়নি।
এমনই মাইন বিস্ফোরণে হরমুজে ডুবে গিয়েছে একটি কার্গো জাহাজ। তারপরই সাগরে ভাসছে দামি দামি আইফোন এবং বিলাসবহুল সুগন্ধির বোতল। জানা গিয়েছে, সরঞ্জামগুলি জাহজে বোঝাই ছিল।

সম্প্রতি একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন)। সেখানে দেখা গিয়েছে, ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজটির কাছাকাছি ভাসছে অসংখ্য পানিতে সুগন্ধির বোতল এবং আইফোনের বাক্স। এখানেই শেষ নয়, সেগুলি কুড়োতে কার্যত হুড়োহুড়ি পড়ে গিয়েছে। বহু মানুষ ছোট ছোট নৌকা করে জীবনের ঝুঁকি নিয়ে সেগুলি কুড়োতে মাঝসাগরে যাচ্ছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘জিএফএস প্রাইড’ দুবাই থেকে পণ্য বোঝাই করে রওনা দিয়েছিল। বুধবার হরমুজ পৌঁছতেই জাহাজটিতে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। তারপরই সেটিতে আগুন লেগে যায়।
ইরান-আমেরিকা যুদ্ধে ‘মৃত্যুপুরী’ হরমুজ প্রণালী (Strait of Hormuz)। লাগাতার হামলা এবং বিছানো মাইনের জেরে ধ্বংস হচ্ছে একের পর এক জাহাজ।


