Saturday, November 28, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রকমারি

লন্ডনে নিলামে উঠছে তাজমহলের বিশেষ সেই মার্বেল পাথর, লুট করেছিল ইংরেজরা

November 28, 2026
in রকমারি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক : আগ্রার তাজমহলের ২০০ বছরের পুরনো দুর্লভ ফুলের নকশা করা বিশেষ মার্বেল স্ল্যাব এবার নিলামে উঠতে চলেছে। এই পাথরের দাম উঠতে পারে ২০ হাজার থেকে ৩০ হাজার পাউন্ড। অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় ৩৬ থেকে  ৪৫ লক্ষ টাকা। আগ্রার তাজমহল থেকে লুট করে নিয়ে গিয়েছিল ইংরেজরা।

নিলাম সংস্থার দাবি অনুযায়ী, এই পাথরের স্ল্যাবের ফুলের বর্ডারের নকশা তাজমহলের ভিতরে শাহজাহানের সমাধি (সেনোটাফ)-এর উপরের অংশের বর্ডারের সঙ্গে হুবহু মিলে যায়। শাহজাহানের মৃত্যুর পর ১৬৬৬ সালে ওই সমাধি খোদাই করা হয়েছিল। মাঝের নকশাটাও একই সমাধির বাঁদিকের নকশার মতো, শুধু একটু বেশি কারুকাজ আর একটি অতিরিক্ত ফুল আছে। পাথরটি ৫৫.৮ সেমি লম্বা, ৪৫.২ সেমি চওড়া এবং ৩ সেমি পুরু। নিলামে মূল্যবান এই পাথর যিনি কিনবেন তার সঙ্গে পাবেন তাজমহলের একটি পুরনো সাদা-কালো ছবি, কর্নেল ফিপসের নাতির লেখা একটি চিঠি এবং মার্কুইস অফ বাথ-এর হাতে লেখা একটি চিঠি।

গত ২০০ বছর ধরে এই পাথর ওই পরিবারের কাছেই ছিল। জানা যাচ্ছে, সাদা এই মার্বেল পাথরের উপর রয়েছে সুক্ষ কাজে ফুলের বর্ডার। মাঝখানে রয়েছে লতানো ফুলের বর্ডার। পাথরের উপর বসানো আছে অ্যাগেট, জ্যাসপার, চালসেডনি-র মতো মূল্যবান পাথর। যা বিখ্যাত পিয়েত্রা দুরা ও পার্চিন কারী শিল্প।

জানা যাচ্ছে, আগামী ৯ ডিসেম্বর লন্ডনে নিলামে উঠবে এই মার্বেল। নিলাম সংস্থা ‘Lyon & Turnbull’-এর অনুমান, দুর্লভ এই পাথরের দাম উঠতে পারে ২০ হাজার থেকে ৩০ হাজার পাউন্ড।

ইতিহাস বলছে, ১৮৬১ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার কর্নেল পাওনল ফিপস তাজমহলের এই মার্বেল পাথরটি সংগ্রহ করেন। সেই সময় আগ্রা ও তার আশপাশের ভবন মেরামতির সুপারিন্টেন্ডেন্টের দায়িত্বে ছিলেন। ফিপসের ছেলের দাবি অনুযায়ী, তাজমহলের নিচে ভূগর্ভস্থ ঘর থেকে দুটি মার্বেল স্ল্যাব পাওয়া যায়। এরই একটি নিলামে উঠবে।

১৮৬১ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার কর্নেল পাওনল ফিপস তাজমহলের এই মার্বেল পাথরটি সংগ্রহ করেন।

 

Related Posts

নিউ ইয়র্ক

নিউইয়র্কে ঝড়: ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ মানুষ, থ্যাংকসগিভিং ডে প্যারেড শনিবার

November 27, 2026
1
বাংলাদেশ

ফের রবীন্দ্রনাথের ছবিতে কালি দেওয়া হল খুলনায়,১৬ দিন আগে একই জায়গায় কবির ছবি বিকৃত করা হয়েছিল

November 23, 2026
9
No Result
View All Result

Recent Posts

  • লন্ডনে নিলামে উঠছে তাজমহলের বিশেষ সেই মার্বেল পাথর, লুট করেছিল ইংরেজরা
  • ইটালির স্কুলে নিষিদ্ধ বোরখা-নিকাব, বিদেশি পড়ুয়া ভর্তিতেও কড়াকড়ি
  • আফগানিস্তানে স্কুলে ভয়াবহ বিস্ফোরণ! বহু ছাত্রের মৃত্যু, আহত প্রায় ১০০
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে বর্ণাঢ্য ক্যারিয়ারে সমাপ্তি ঘটছে মুশফিকের
  • নিউইয়র্কে ঝড়: ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ মানুষ, থ্যাংকসগিভিং ডে প্যারেড শনিবার

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version