সন্ধান২৪.কম : হঠাৎ করেই বিলুপ্তপ্রায় বিষধর ‘রাসেল ভাইপার’ সাপের দেখা মেলেছে। ফলে আতঙ্কে বেড়েছে চরাঞ্চলের বাসিন্দাদের মাঝে। বন্যাপরবর্তী পদ্মা নদীর রাজবাড়ীর কালুখালী উপজেলার চরাঞ্চলে যেখানে সেখানে এই সাপ দেখা যাচ্ছে । এই সাপের বিষের প্রতিষেধকের সহজলভ্যতা না থাকায় চরাঞ্চলের মানুষদের সতর্ক করা জরুরি বলে মনে করছেন উপজেলা প্রশাসন।


রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার চরাঞ্চলে গিয়ে স্থানীয়দের সাথে কথা হয়। সাদার চরের বাসিন্দা তোতা, মজিবর, আলী ও মফিজ জানায়, ২০ দিন আগে চন্দ্রবোড়া সাপের দংশনে তাদের এলাকার জালাল প্রামানিকের ছেলে সিরাজুল মারা গেছে। চরে ঘাস কাটতে গিয়ে চার বার রাসেল ভাইপারের হামলার শিকার হয়েছে ইউনুচ ও মনির। তবে প্রতিবারই এরা সাপগুলো মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে।
ইউনুচ আলী জানায়, এমন গায়ে ডোরাকাটা সাপ আগে কখনো দেখিনি। এ সাপ চারবার আমাকে কামড় দিতে আসে, কিন্তু কামড়াতে পারেনি। আমি সাপগুলো মেরে ফেলেছি। তিনি এ সাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উপজেলা প্রশাসনের সহায়তা কামনা করেন।


