সন্ধান২৪.কম : উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া মালি রবিউল ইসলাম স্বীকার করেছে, ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার সঙ্গে জড়িত থাকার দায় । ১২ সেপ্টেম্বর বিকালে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
পুলিশকে সে জানিয়েছে, প্রায় চার মাস আগে ইউএনও’র ব্যাগ থেকে ৫০ হাজার টাকা চুরি করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এই ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এই ঘটনার জের ধরেই সে হত্যার পরিকল্পনা করে।

তিনি জানান, রবিউলের সাত ভাইয়ের মধ্যে তিন ভাই দিনাজপুর পৌরসভায় চাকরি করেন। এক ভাই চাকরি করেন জেলা প্রশাসকের সার্কিট হাউজে। দুই বছর আগে সে বিয়ে করেছে। রবিউলকে বুধবার রাতে বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামে তার বাড়ি থেকে আটক করা হয়।
দেবদাস ভট্টাচার্য্য বলেন, ‘রবিউল ইসলাম হামলার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। অপরাধের কারণ ও জড়িতদের শনাক্ত করার জন্য গত কয়েকদিন ধরে পুলিশ দিন-রাত তদন্ত করেছে। ঘটনা সম্পর্কে জানতে ও সম্পূর্ণ তথ্য পেতে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।’

য়ার পরে আক্রোশ থেকে এই হামলা চালিয়েছে রবিউল। তার সঙ্গে আরও ব্যক্তি জড়িত। একই কথা জানিয়েছেন জেলা প্রশাসনের এক কর্মকর্তাও। তাই বেশ কয়েকজনকে নজরে রাখা হয়েছে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


