সন্ধান২৪.কম : ক্ষমতাসীন দলের আরো ২০ জন এমপি নানা অপকর্মের দায়ে মামলা গ্যারাকলে ফাঁসছেন । ওই সব এমপির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে বেশ কিছু দুর্নীতির তথ্য-উপাত্ত।
অর্থ আত্মসাৎ, খাসজমি দখল, ঘুষ গ্রহণ, ক্যাসিনো ব্যবসা, কমিশন, চাঁদাবাজিসহ নানা অনিয়ম, দুর্নীতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০ জন সাবেক ও বর্তমান এমপির বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, সাবরেজিস্ট্রি অফিস, গণপূর্তসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক।

কয়েকজন দুদক কর্মকর্তা বলছেন, শুধু এমপি শহিদ ইসলাম পাপুল আর সেলিনা ইসলামই নন, নানা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত বর্তমান ও সাবেক আরো ২০ জন এমপি দুদকের মামলায় ফেঁসে যাচ্ছেন। দুদক কার্যালয়ে জমা দেওয়া সম্পদ বিবরণী এবং অনুসন্ধানী কর্মকর্তাদের পাওয়া তথ্যে গরমিল থাকার পাশাপাশি দুর্নীতি, অনিয়ম ও অবৈধ সম্পদের তথ্য-উপাত্ত পেয়েছে দুদক। খুব শিগগিরই ওই সব এমপির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে কমিশন।
দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্য থেকে জানা গেছে, রাজশাহী-১ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।


