Wednesday, February 25, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রকমারি

সিঙ্গাপুরে যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর বিলিয়ন ডলার পাচার !

November 26, 2020
in রকমারি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
91
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম :  সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংকে বিলিয়ন ডলারেরও বেশি অর্থ জমা রয়েছে যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর । এ অর্থের মালিক মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর। যদিও তার পরিবার এ অর্থের দাবি না করায় টাকা ফিরিয়ে আনতে সমস্যা হচ্ছে। তবে সরকার পাচার হওয়া ওই টাকা ফিরিয়ে আনতে তৎপর রয়েছে। ২০১৫ সালের ২১ নভেম্বর ঢাকায় তৎকালীন কেন্দ্রীয় কারাগারে কুখ্যাত যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর হয়।

গত কয়েকদিন ধরেই দেশে আলোচনার শীর্ষে বিদেশে অর্থ পাচার। গত ১৮ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অর্থ পাচার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, রাজনীতিবিদরা নয়, বিদেশে বেশি অর্থ পাচার করেন সরকারি কর্মচারীরা। তার কাছে তথ্য এসেছে, দেশের অনেক সরকারি কর্মচারীর বাড়িঘর রয়েছে কানাডায়। সেখানে তাদের ছেলেমেয়েরা থাকে। মন্ত্রী আরও জানান, তার কাছে এ রকম ২৮টি কেস এসেছে এবং এর মধ্যে রাজনীতিবিদ হলেন চারজন।

এরপর ওই প্রতিবেদন পর্যালোচনা করে গত ২১ নভেম্বর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে উষ্ফ্মা প্রকাশ করে আদেশও দেন। আদেশে বিদেশে অর্থপাচারের সঙ্গে জড়িতদের যাবতীয় তথ্যসহ তালিকাও (নাম-ঠিকানা, মামলাসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তথ্যাদি) তলব করা হয়। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়।

এরই মধ্যে অর্থ পাচারকারীদের তালিকায় নাম এসেছে সাকা চৌধুরীরও। জীবদ্দশায় এই ব্যক্তিই কিনা সিঙ্গাপুরে পাচার করেছে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ, যা এখন রক্ষিত আছে সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংকে। 

অবশ্য পাচার হওয়া ওই অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। যদিও এই আইনি প্রক্রিয়াটি দীর্ঘ বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জানান, আইনি প্রক্রিয়ায় পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনা সময়সাপেক্ষ। তবে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে দুদক কাজ করছে।

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন বলেন, বিদেশে যদি পাচার হওয়া কোনো টাকা বা সম্পদ থাকে তাহলে সেটি অবশ্যই সরকার আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনবে। এ ব্যাপারে সরকার তৎপর রয়েছে।

মুদ্রা পাচারের পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৭৫৩ কোটি ২৭ লাখ ডলার পাচার হয়। বর্তমান বাজারদরে যা ৬৪ হাজার কোটি টাকা। এসব অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, দুদক ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

 

Related Posts

রকমারি

হাসপাতালে রোগীকে দেখতে যাওয়া না ছবি তুলে ফেসবুক-পেপারে দেওয়া ?

January 30, 2025
7
আন্তর্জাতিক

অর্ধ শতাব্দীর সবচেয়ে মারাত্মক তুষারঝড়ে ঢেকে গেছে সিউল

November 27, 2024
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version