Thursday, October 15, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন আগামী মার্চেই

December 8, 2020
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর বৈঠক।

0
SHARES
32
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিযেছেন, আগামী মার্চ থেকেই ঢাকা থেকে শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন চলবে। বর্তমানে ভারতের কলকাতা থেকে ঢাকা ও খুলনায় সরাসরি ট্রেন চলাচল করে।

বাংলাদেশ থেকে যারা দার্জিলিং কিংবা সিকিমে বেড়াতে যান তাদের শিলিগুড়ি হয়ে যেতে হয়। ঢাকা থেকে শিলিগুড়ি সরাসরি বাস চলে, এখন রেল সংযোগের কাজও চলছে।


ঢাকা-শিলিগুড়ি ট্রেন চালু হচ্ছে ৫৫ বছর পর

সোমবার ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে মন্ত্রীর বৈঠকের পর মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। শিলিগুড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর, যা বাংলাদেশ সীমান্ত থেকে ২০ কিলোমিটারের মধ্যে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি অংশের মধ্যে নতুন রেল যোগাযোগ উদ্বোধন করবেন।

উদ্বোধন উপলক্ষে একটি খালি ওয়াগন চিলাহাটি থেকে হলদিবাড়ি যাবে। পরবর্তী সময়ে মালবাহী ট্রেন এই রুটে চালানো হবে। যাত্রীবাহী ট্রেন আগামী ২৬ মার্চ চালানো হবে।

রেলপথমন্ত্রী ঢাকা-শিলিগুড়ি নতুন ট্রেন চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য  হাইকমিশনারকে অনুরোধ জানান।

আলোচনায় বাংলাদেশে চলমান ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে খুলনা-মোংলা রেল লাইন, ঈশ্বরদীতে আইসিডি নির্মাণ, বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেলপথ নির্মাণ, যশোর থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ, সৈয়দপুরে একটি আধুনিক কারখানা প্রতিষ্ঠা করা ইত্যাদি।

এর পাশাপাশি সিরাজগঞ্জে একটি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) নির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এর সুফল সম্পর্কে উভয় পক্ষ আলোচনায় তুলে ধরে।

২০২২ সালের শেষের দিকে ঢাকা থেকে কক্সবাজার ট্রেন চালানো হবে জানিয়ে মন্ত্রী বলেন, “ডাবল লাইন ছাড়া রেলপথের উন্নয়ন ঘটানো সম্ভব নয় কাজেই সারাদেশের গুরুত্বপূর্ণ লাইনগুলোকে ডাবল লাইনে উন্নত করার প্রক্রিয়া শুরু হয়েছে।”

 

Related Posts

আন্তর্জাতিক

সৌদি আরবে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

October 15, 2026
3
আন্তর্জাতিক

হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস দু’টি জাহাজ ! ভাসছে দামি আইফোন, কুড়োতে হুড়োহুড়ি

October 15, 2026
1
No Result
View All Result

Recent Posts

  • যুক্তরাষ্ট্রের হিন্দু মন্দিরে ‘বড় হামলার’ পরিকল্পনা, এক মার্কিন তরুণ গ্রেফতার
  • সৌদি আরবে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস দু’টি জাহাজ ! ভাসছে দামি আইফোন, কুড়োতে হুড়োহুড়ি
  •  তার জন্য মহিলারা ‘পাগল’, কাউকে না করতে পারেন না ! ২১টি বিয়ে ভিক্ষুকের
  • মহানবীকে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version