সন্ধান২৪.কম : রাজনীতির পাশাপাশি কখনো ছবি আঁকেন, কখনও আবার বই লিখে সময় কাটান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।মমতা এ বিষয়ে সবসময় চুপ থাকেন কিন্তু আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় মুখ খোলেন তিনি।
তিনি বলেন, আমি ছবি আঁকি বলে এত হিংসা’! আমি বই লিখি, গানের সিডি বানাই। সেখান থেকে যা পাই তা যদি দলের কাজে ব্যবহার করি তাতে আপত্তি কীসের? তিনি অন্য দলগুলোর উদ্দেশ্যে আরো বলেন, “আপনাদের তো হাজার-হাজার কোটি টাকার কোনো হিসেবই নেই। তাহলে আমাকে নিয়ে এত কথা কেন বলেন?

তাঁর লেখা গানের সিডিও প্রকাশিত হয়। হাজার হাজার ভক্ত থাকায় তাঁর লেখা বই কলকাতা বইমেলায় বেস্টসেলারও হয়। উনার আঁকা ছবিও বিক্রি হয় অনেক দামে। তবে মমতার ছবি-আঁকা বা বই লেখা নিয়ে কটাক্ষ করতে দেখা গিয়েছে বিজেপিসহ একাধিক বিরোধী দলের নেতাদের।
মমতার ঘনিষ্ঠ এক নেতা বলেন এই প্রশ্ন করার মাধ্যমে উনি বাঙালির পরশ্রীকাতরতা কে আক্রমণ করেছেন। ছবি আঁকার টাকা তো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল, রাজ্যপালের ত্রাণ তহবিলে যায়।
এর আগেও মমতা বলেছেন তার দল গরিব, কংগ্রেস-বিজেপির মতো এত টাকা নেই তার দলের। তার শিল্প আরাধনার মাধ্যমে যা রোজগার হয় তা তিনি দলের কাজে লাগান। আজ আবারও একই প্রসঙ্গ এলো তার কথায়।


