Thursday, February 19, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডবে নিহত চিনা কৃষক-সহ ১১

January 25, 2023
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
13
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক: নাগরিকের হাতে বন্দুক রাখার অনুমতি দেওয়া যে কত বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র তা হাড়ে হাড়ে টের পাচ্ছে । নতুন বছরের শুরু থেকে বন্দুকবাজের দাপট আরও বেড়েছে। এই কয়েকদিনের মধ্যেই ছ-ছ’টি শুটআউটের ঘটনা ঘটল আমেরিকায়। মঙ্গলবার একাধিক জায়গায় গুলিবর্ষণে প্রাণ হারালেন অন্তত ১১ জন। যদিও আততায়ীকে পুলিশ গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে। কড়াকড়ি করা হয়েছে অকুস্থলের নিরাপত্তা। কিন্তু এত ঘনঘন শুটআউটের ঘটনায় আতঙ্ক কাটছে না সাধারণে মানুষের।

ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে শহর ও হাইওয়ে ৯২-তে আলাদা দুটি শুটআউটের ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে। প্রথম ঘটনাটি হাফ মুন বে শহরে। সেখানে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ আচমকা গুলি চালাতে শুরু করলে ৪ জনের মৃত্যু হয়। তাঁরা সেসময় নিজেদের ফার্মে কাজ করছিলেন। জানা গিয়েছে, এঁরা সকলেই চিনা কৃষক। হত্যার দায়ে চিহ্নিত তাঁদেরই সহকর্মী ৬৭ বছরে ঝাও চুনলি।  এরপর আরও খানিকটা দূরে ৩ জন প্রাণ হারান গুলিতে। সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরের হাইওয়ে ৯২-তে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। হাইওয়ের কাছেই ওই আততায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

সান মাতেওর কাউন্টি শেরিফ জানিয়েছেন, ”হাইওয়ে ৯২ ও হাফ মুন বে – দু’জায়গায় দুই পৃথক গুলিকাণ্ডের মূল আততায়ীকে আমরা হেফাজতে নিয়েছি। এই মুহূর্তে আর কোনও ভয় নেই।” কিন্তু তাঁর এই আশ্বাসে আতঙ্ক কাটছে না বাসিন্দাদের। গত ২২ তারিখ, ক্যালিফোর্নিয়ায় চিনা নববর্ষ উদযাপনের পার্টিতে হামলা চালায় সত্তরোর্ধ্ব এক আততায়ী। মুহূর্মুহূ গুলিবর্ষণে ঝাঁজরা হয়ে যান ১০ জন। আনন্দের পরিবেশ রক্তাক্ত হয়ে ওঠে। পরে পুলিশের হাতে ধরা পড়ে নিজের বন্দুকের গুলিতেই আত্মঘাতী হয় হামলাকারী। এরপর সোমবার ডেস মইনেস স্কুলে টার্গেট শুটিংয়ে ২ ছাত্র প্রাণ হারায়। আহত হন দু’জন।

আমেরিকায় অপরাধের সাম্প্রতিকতম পরিসংখ্যান বলছে, চলতি বছর অর্থাৎ জানুয়ারি মাসের ২৪ দিনের মধ্যেই ৬ টি শুটআউটের ঘটনা ঘটেছে। যা হয়ত সর্বকালের রেকর্ড।

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version