সন্ধান২৪.কম : বাংলাদেশি মো. রায়হান কবিরকে খুঁজছে মালয়েশিয়া অভিবাসন কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার “লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন” শিরোনামে সাক্ষাৎকার দেন রায়হান।
গত মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে মালয়েশিয়া অভিবাসন কর্তৃপক্ষ বাংলাদেশি এই যুবকের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।
আল জাজিরায় প্রচারিত ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়। এতে রায়হান কবির করোনাভাইরাস মহামারিতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন । মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে সমালোচনা শুরু হয়। দেশটির সরকার এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ।
খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় তদন্তের জন্য রায়হান কবিরের সন্ধান চাইছে কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, রায়হান কবিরের অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে অভিবাসন কর্তৃপক্ষকে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর জন্য।
এর আগে পুলিশের মহাপরিদর্শক আব্দুল হামিদ বাদর জানিয়েছিলেন, দেশবিরোধিতাসহ কয়েকটি অপরাধের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, রিপোর্টারকে দ্রুত কয়েকটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য ডাকা হবে। দণ্ডবিধি, দেশবিরোধিতাসহ বেশ কয়েকটি আইনের আওতায় তারা তদন্তের মুখোমুখি হবেন।
সাংবাদিকদের পুলিশ কর্মকর্তা আরও বলেন, আমাদের প্রশ্নের জবাব দেওয়ার পর আমরা দেখব তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে কিনা।