সন্ধান২৪.কম : ‘বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী’ নিয়ে আল জাজিরার প্রতিবেদনকে ‘বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র’ আখায়িত করে নিউইর্য়কে আল জাজিরা অফিস ও জাতিসংঘের সামনে ঐ প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
সভা থেকে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের পক্ষ থেকে আইন অনুযায়ী আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষনা দেয়া হয়।

শুক্রবার (৫ ফেব্রুয়ারী) স্থানীয় সময় দুপুরে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা কওে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। বক্তব্য করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু রহমান , প্রবাসী বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, কার্যকরী সদস্য যথাক্রমে শাহানারা রহমান,মুক্তিযোদ্ধা মুনির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি এবাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ গোলাম ও কিবরিয়া জামান, প্রচার সম্পাদক সাইফুল আলম প্রমূখ।
প্রতিবাদ সভায় ড. সিদ্দিকুর রহমান বলেন, কাতারভিত্তিক (গণমাধ্যম) টেলিভিশন নেটওয়ার্ক ‘আলজাজিরা’ প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ নামে পরিকল্পিত ও সম্পূর্ণ ‘কাল্পনিক’ এবং মাফিয়া ষ্টাইলে-একটি ‘এ্যাকশন ফিল্ম’ তৈয়ার করে, অপপ্রচার অব্যাহত রেখেছে। প্রায় এক ঘন্টার কাল্পনিক এই ফিল্মের পুরো ‘কাহিনী’ই যে, মিথ্যা-বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত তা বিশ্ববাসীর কাছে পরিস্কার হয়ে গেছে।
সভায় বক্তারা, আল জাজিরার প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে আবার নতুন করে দেশ ও বিদেশে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছে। সম্মিলিতভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।
বক্তরা ভিত্তিহীন সংবাদ প্রচারের “আল-জাজিরাকে” অবিলম্বে-বাংলাদেশে-নিষিদ্ধ ঘোষণা এবং চ্যানেলটির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার জন্য সরকারের নিকট দাবী জানিয়েছেন।


