Monday, June 15, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার

June 15, 2026
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
2
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক : লিয়োনেল মেসি। ষষ্ঠ বার বিশ্বকাপ খেলতে নেমেছেন। এ বারই তার শেষ খেলা। আরও এক বার চ্যাম্পিয়ন হতে চান তিনি। কিন্তু তাঁর হাতে ট্রফি দেখতে চান না ইংল্যান্ডের এক ফুটবলার।

লিয়োনেল মেসি আরও এক বার বিশ্বকাপ জিতুন, এমনটা চান না ইংল্যান্ডের ফুটবলার ড্যান বার্ন। ষষ্ঠ বার বিশ্বকাপ খেলতে নেমেছেন মেসি। এ বারই শেষ। আরও এক বার চ্যাম্পিয়ন হতে চান তিনি। কিন্তু তাঁর হাতে ট্রফি দেখতে চান না বার্ন। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। আনন্দবাজার ডট কম ডেস্ক

নিউক্যাসল ইউনাইটেডে খেলা ইংল্যান্ডের এই সেন্টার ব্যাক সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমি আশা করছি, মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না। ওর হাতে আর ট্রফি দেখতে চাই না। আর্জেন্টিনা গত বারের চ্যাম্পিয়ন। এ বারও ওরা অনেক দূর যাবে। কিন্তু আশা করছি, চ্যাম্পিয়ন হতে পারবে না।”

কেন এমন কথা বললেন বার্ন? তাঁর ব্যাখ্যা, “গত বারই মেসি বিশ্বকাপ জিতেছে। ফুটবলের আর কোনও ট্রফি জেতা ওর বাকি নেই। এ বার বাকিদের সুযোগ। আশা করি, ফুটবল দেবতাও চান, এ বার অন্য কোনও দল চ্যাম্পিয়ন হোক। নইলে বিশ্বকাপের মজাটাই চলে যাবে।”

বার্নের এই কথার দু’রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। এক দলের মতে, যা মনে হয়েছে সেটাই বলেছেন বার্ন। প্রত্যেকের মত ভিন্ন। তিনি অন্তত নিজের মনের কথা স্পষ্ট ভাবে বলেছেন। অপর একটি দলের মতে, এখন থেকেই ইউরোপের দেশগুলি আর্জেন্টিনাকে ভয় পেতে শুরু করেছে। এ বারও বিশ্বকাপ জেতার বড় দাবিদার আর্জেন্টিনা। ইংল্যান্ড ৬০ বছর ধরে বিশ্বকাপ জেতেনি। তাই এই সব কথা বলে আর্জেন্টিনার মনোবল কমানোর চেষ্টা করছে তারা।

গত বারের বিশ্বকাপের আগেই মেসি জানিয়েছিলেন, সেটি তাঁর শেষ বিশ্বকাপ। তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তার পর অবশ্য অবসর ঘোষণা করেননি তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলেছেন। দেশকে আবার বিশ্বকাপে তুলেছেন। তার পরেও মেসির খেলা নিয়ে সংশয় ছিল। শেষপর্যন্ত তিনি খেলছেন। তবে এ বারই শেষ।

মেসির কাছে সুযোগ রয়েছে, বিশ্বের একমাত্র অধিনায়ক হিসাবে পর পর দু’বার চ্যাম্পিয়ন হওয়ার। বিশ্বকাপে ১৩ গোল হয়েছে মেসির। আর চারটি গোল করলেই সকলকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক হবেন তিনি। প্রস্তুতি ম্যাচে গোল পেয়েছেন মেসি। ছন্দে দেখাচ্ছে তাঁকে।

 

Related Posts

খেলা

বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’

June 15, 2026
8
খেলা

১৬ স্টেডিয়াম: কোথায় কোথায় হবে ফুটবল বিশ্বকাপের ১০৪টি ম্যাচ ? বড় স্টেডিয়াম পায়নি ফাইনালের দায়িত্ব!

June 4, 2026
4
No Result
View All Result

Recent Posts

  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
  • প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 
  • যে জাতি ফুটবলে যত বেশি উন্নত, তারা জাতি হিসাবেও ততটাই সভ্য ও উন্নত!!
  • বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
  • যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version