ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র আরও ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
এ নিয়ে জো বাইডেন সরকার ১৩ বার ইউক্রেনকে আর্থিক সহায়তার অনুমোদন দিল। খবর আনাদোলুর।
রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনকে অস্ত্র কিনকে অতিরিক্ত এ সাড়ে চারশ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সমন্বয়ক জন কিরবি বলেছেন, এ সব অর্থ দিয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, গোলাবারুদ এবং সমুদ্রে টহল দেওয়ার জন্য অত্যাধুনিক জাহাজ নির্মাণ করবে।
তিনি আরও বলেন, ইউক্রেনের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র সব সময় কিয়েভের পাশে আছে। ইউক্রেনকে এ পর্যন্ত ৬১০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে রাশিয়া। এরই মধ্যে দেশটির কয়েকটি অঞ্চল নিজের দখলে নিয়ে গেছে রাশিয়া।


