সন্ধান২৪.কম : টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে পায়ে পরিহিত জুতার ভেতর করে কৌশলে ইয়াবা পাচারকালে ২৪শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

কক্সবাজারে অভিযান চালিয়ে পরিহিত জুতার ভেতর থেকে ২৪০০ পিস ইয়াবাসহ মো. রফিক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলেটেকনাফের হ্নীলা ইউনিয়নের ব্রিটিশ পাড়া থেকে তাকে আটক করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. হাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ব্রিটিশ পাড়া এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রফিককে আটক করা হয়। পরে তল্লাশী করে তার পরিহিত জুতার ভেতর থেকে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে। আটককৃত মো. রফিক হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ব্রিটিশ পাড়ার আমির হোসেনের ছেলে।


