Sunday, February 22, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

কথা একটাই, সরে যাও: মির্জা ফখরুল

March 11, 2022
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
2
VIEWS
Share on Facebook

সরকারের পদত্যাগ দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আর কোনো কথা নয়; একটাই কথা। এখন সরে যাও। অনেক হয়েছে।’

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের গায়ের চামড়া গণ্ডারের চেয়ে মোটা মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আগে মায়েরা বলত— ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। মানে বর্গির কথা শুনলে সন্তানরা ভয় পেত। বর্তমান সরকার (আওয়ামী লীগ) বর্গির সরকার। এই সরকারের গায়ের চামড়া গণ্ডারের চেয়ে মোটা। সারা দেশের মানুষ বলছে— সব কিছুর দাম বেড়ে গেছে, আমি আর পারছি না। কিন্তু সরকারের কিছু যায় আসে না। তারা বলছে, সব কিছু ঠিক আছে। উন্নয়ন তো হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা কারও দয়ায় স্বাধীনতা পাইনি। আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। এই যুদ্ধে বাংলাদেশের সব মানুষ অংশগ্রহণ করেছিল। লাখ লাখ মানুষ শহিদ হয়েছে। আমাদের মা–বোনেরা সম্ভ্রম হারিয়েছিল। দীর্ঘ ৯ মাস আমরা যুদ্ধ করেছিলাম এই বাংলাদেশের জন্য নয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে এত ভয় কেন? নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দিয়ে দেখেন না, আওয়ামী লীগ ডোবে নাকি বিএনপি ডোবে। মানুষ আপনাদের সব রাজনীতি বুঝে গেছে। এ জন্য অতীতে যারা আওয়ামী লীগে ভোট দিয়েছে, তারা বলতে শুরু করেছে—আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের নেতা টিএস আইয়ুব, মামুনুর রশীদ প্রমুখ।

Continue Reading

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
নিউ ইয়র্ক

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

August 25, 2025
9

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version