Tuesday, February 17, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home ভারত-পাকিস্থান

করোনা : গঙ্গায় ভাসছে সারি সারি লাশ, ছিঁড়ে খাচ্ছে কুকুর

May 11, 2021
in ভারত-পাকিস্থান
Reading Time: 1 min read
0
0
0
SHARES
42
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ করোনা সংক্রমণের প্রকোপে বিপর্যস্ত ভারতের বিহার রাজ্যে সোমবার সকালে হাড় হিম করা একটি দৃশ্য দেখা গেছে। রাজ্যটিতে গঙ্গা নদীর পরিচিত একটি ঘাটের ধারে পড়ে থাকতে দেখা গেছে সারি সারি অসংখ্য লাশ। ধারে লেগে থাকা লাশগুলো ছিঁড়ে খাচ্ছিল কিছু কুকুর। যোগীর রাজ্য উত্তর প্রদেশেও লাশ ঠিক ভাবে সৎকার করা হচ্ছে না। সেখানে করোনায় মৃত লাশগুলো যেনতেন যেখানে -সেখানে  রাখা হয়েছে।

সোমবার সেখানে গঙ্গায় ভেসে আসে প্রচুর মৃতদেহ। একসঙ্গে এতগুলো লাশ গঙ্গার তীরে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। সেই মৃতদেহগুলো কুকুর ছিঁড়ে খাচ্ছিল।

ভারতে করোনা সংক্রমণ কতটা মারাত্মক গভীরে এবং কতটা সুবিস্তৃত হয়েছে এদিনের এছবি তারই প্রমাণ ৷ একটি-দুটি নয়, ৪০টিরও বেশি এরকম পচা-গলা, কোনোটা অর্ধদগ্ধ শরীর গঙ্গার জলে ভাসমান অবস্থায় দেখে শিউরে উঠছেন সকলে। বিহারের উত্তর প্রদেশসংলগ্ন সীমানার কাছে চাউসা টাউনের ঘটনা এটি ৷

প্রশাসনের আশঙ্কা, এগুলো করোনায় মৃতদের লাশ। কয়েকটি লাশ কিছুটা পোড়া। ফুলে গেছে। কয়েকদিন ধরে পানিতে ভেসেছিল। সরকারি কর্মকর্তাদের অনুমান, দেহগুলো এসেছে উত্তর প্রদেশ থেকে। গরিব মানুষরা সম্ভবত দাহ করার খরচ পর্যন্ত জোগাড় করতে পারেননি। সেই সঙ্গে করোনার ভয়ও আছে।

গতকাল থেকেই ভারতীয়দের অন্তরাত্মা পর্যন্ত বারংবার কেঁপে উঠেছে এমন মর্মান্তিক ছবি দেখে। প্রশাসনের ধারণা, বিভিন্ন কভিড আক্রান্তের মৃতদেহ যা তাঁদের পরিবার দাহ করতে কিম্বা শেষকৃত্য করতে পারেননি, তাঁরাই নিজের পরিজনের মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন ৷

বক্সারের এসডিও কেকে উপাধ্যায় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, দূর থেকে ১০-১২টি মৃতদেহ ভেসে এসেছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বিগত ৫-৭ দিন ধরে সেগুলো জলে ভাসছিল। জলে দেহ ভাসানোর প্রথা আমাদের এখানে নেই। লাশগুলোর সৎকারের ব্যবস্থা করছি আমরা।

সংবাদ সংস্থা ডিপিএকে স্থানীয় সরকারি কর্মকর্তা নওল কান্ত জানিয়েছেন, ৩৫-৪০টি দেহ ভেসে আসে। সেগুলো করোনা রোগীর বলে সন্দেহ করা হচ্ছে। সাধারণ সময়ে এক-দুটি লাশ গঙ্গায় ভেসে আসে। কিন্তু এত লাশ কখনো আসে না। করোনার জন্যই এটা হয়েছে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় মানুষরা সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, তাদের মনে হচ্ছে, দেহগুলো শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু উত্তর প্রদেশ, বিহারের গরিব মানুষদের এখন লাশ দাহ করার খরচ জোগাড় করা মুশকিল হয়ে পড়েছে। তারা সেখানেই লাশ ফেলে রেখে চলে গিয়েছিল বলে তাদের অনুমান। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, লাশগুলোর ময়নাতদন্ত হবে।

ভারতে এখন করোনা পরিস্থিতি রীতিমতো খারাপ। সাড়ে তিন লাখের বেশি মানুষ রোজ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন সাড়ে তিন থেকে চার হাজার মানুষ। উত্তর প্রদেশে করোনা লাফিয়ে বাড়ছে। বিহারের অবস্থাও ভালো নয়। পশ্চিমবঙ্গে ভোটের পরেই করোনার বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। দিল্লির অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো হয়েছে। সোমবার দিল্লিতে আক্রান্ত হয়েছিলেন বারো হাজারের বেশি মানুষ।

 

Related Posts

ভারত-পাকিস্থান

পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

February 6, 2026
5
ভারত-পাকিস্থান

শান্তিতে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর! দাবি বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিনের

January 28, 2026
7
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version