সন্ধান২৪.কমঃ রবিববার (৪ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেসে শেষ হলো চতুর্থ বিশ্ব বাংলা সাহিত্য সম্মেলন।
স্থানীয় সংগঠন ‘ক্রান্তি’ আয়োজিত এ অনুষ্ঠানে ছিলো বিশ্বে বাংলা, বাংলায় বিশ্ব,বিশ্ব জুড়ে রবীন্দ্রনাথ,চলচ্চিত্র প্রদর্শনী, গ্রন্থ মোড়ক, প্রবন্ধ,গল্প,কবিতাপাঠ,আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

লেক ফরেস্টস্থ সিভিক সেন্টারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন আমেরিকা, ইংল্যান্ড, প্যারিস, কানাডা, অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসী লেখক ড.জ্যোতি প্রকাশ দত্ত, ড.পূরবী বসু, ড.দীপেন ভট্টাচার্য, ড.সেলিম জাহান,সাইফুল্লাহ মাহমুদ দুলাল, শামীম আজাদ,অধ্যাপক ম শাহজাহান মিয়া,অধ্যাপক নাইজেল হিউজ,নাহার মনিকা,রাকীব হাসান,লুৎফুন নাহার লতা,শাহাব আহামেদ,আনিসুজ জামান,ফারহানা আজিম শিউলী,আনোয়ার শাহাদাত,মৌসুমী কাদের,তাজুল ইসলাম,স্বপন বিশ্বাস,নীরা রহমান,শামীম রেজা,শাহীন ইসলাম,রশ্মি ভৌমিক,কুলদা রায়, কামাল রহমান, সাগুফতা শারমীন,কাজী রহমান,মিলটন রহমান, মল্লিকা ধর,হায়দার খান,মুনিরা নকী,শক্তি দাশ,জাহাঙ্গীর বিশ্বাস, তপতী রায় এবং আরো অনেকেই।

এছাড়াও অনলাইনে অংশ নেন কবি আসাদ চৌধুরী, ড.গোলাম মুরশিদ, ড.শাহাদুজ্জামান, ড.আবদুর নূর,আহমাদ মাজহার,শবনম নাদিয়া, হায়দার খান,মল্লিকা ধর,কাজী রহমান।
সমাবেশ শেষে ঘোষণা দেয়া হয়, আগামী বছর ৫ম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হবে কানাডার মন্ট্রিয়লে। আয়োজন করবে উঠোন চিত্রশালা।


