তামিম ইকবাল, যাকে ক্রিকেটপ্রেমীরা তো বটেই, ক্রীড়ানুরাগী যে কেউ চেনেন। তামিম প্রশ্নেই সবাই একবাক্যে সহমত, তিনি দেশসেরা ওপেনার। তামিমভক্তরা তাকে দেশের ক্রিকেট ইতিহাস সেরা ওপেনার বা ব্যাটার বললেও অত্যুক্তি হবে না।
কারণ বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ এবং টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তামিম। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে করেছেন সেঞ্চুরি।
আর সেই তামিমকেই ফুটবল খেলোয়াড় মনে করলে, হতবাক না হয়ে পারবেন না কেউ। তামিমভক্তরা তো নির্বাকই হয়ে যাবেন।
আর সেই মানুষটি আর কেউই নয়; তামিমের আদরের মেয়ে আলিশবা ইকবাল খান।
বাংলাদেশ ওয়ানডে অধিনায়ককে নিয়ে এই মজার উক্তিটি করেছেন আলিশবা।
পুরে নিজের ভেরিফায়েড পেজে একটি ভিডিও পোস্ট করেন তামিম। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তিন বছর বয়সী ছোট্ট আলিশবাকে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেন, ‘আলিশবা, বাবা কী খেলে?’ সময়ক্ষেপণ না করে আলিশবা উত্তরে বলে, ‘ফুটবল’।
ভিডিওর ক্যাপশনে তামিম নিজের কপাল চাপড়ানোর ইমো দিয়েছেন তামিম।
তিন বছরের ফুটফুটে আলিশবা যাইবলুল তাবে আদর ও ভালোবাসায় সিক্ত করতে কোনো কমতি রাখছেন না দেশের ক্রিকেটপ্রেমীরা।
পোস্টের পর ১৮ ঘণ্টায় লাখো লাভ রিএয়েক্ট জমা পড়েছে। প্রায় সাড়ে ৬ হাজার মন্তব্যের মধ্যে বেশিরভাগই আলিশবাকে ভালোবাসা জানানোর কথা।
প্রসঙ্গত, ২০১৩ সালে আয়েশাকে বিয়ে করেন তামিম। ২০১৬ সালে প্রথম ছেলেসন্তানের বাবা হন তিনি। ছেলের নাম আরহাম ইকবাল। আর ২০১৯ সালে তামিম-আয়েশার কোলজুড়ে আসে আলিশবা।


