Saturday, May 16, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

চার হাফসেঞ্চুরিতে ৩০০ পেরোল বাংলাদেশ

August 5, 2022
in খেলা, প্রধান খবর
Reading Time: 1 min read
0
0
0
SHARES
10
VIEWS
Share on Facebook

টি-টোয়েন্টিতে সিরিজ হারের পর ওয়ানডেতে ফিরেই বাঘের গর্জন ছাড়ল বাংলাদেশ দল।

দারুণ ব্যাটিং শৈলি দেখিয়েছে টাইগাররা। টপঅর্ডারের ৪ জনই দেখা পেয়েছেন হাফসেঞ্চুরির।

তামিম- লিটন-বিজয় ও মুশফিকের দারুণ ব্যাটিংয়ে মাত্র ২ উইকেট হারিয়ে ৩০৩ রানের পাহাড় গড়েছে টাইগাররা।

এ বড় সংগ্রহে সবচেয়ে বড় অবদান দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের।

টসে হেরে ব্যাটিংয়ে আমন্ত্রণ পেয়ে দারুণ পারফর্ম করে বাংলাদেশ। ২৫ ওভার পর্যন্ত কোনো উইকেটই হারায়নি টাইগাররা।

২৬তম ওভারে সিকান্দার রাজার ৪র্থ ডেলিভারিটি উড়িয়ে মারতে গিয়ে টাইমিং সেভাবে হয়নি তামিমের। থার্ডম্যান কাইয়ার হাতে ধরা পড়েন।

এর আগে ৮৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন এ ড্যাশিং ওপেনার। লিটনের সাথে তার ১১৯ রানের জুটি ভাঙে। তামিমের আউটের সময় ৪৬ রানে ব্যাট করছিলেন লিটন। এরপর তিন বছর পর ওয়ানডে দলে ঠাঁই পাওয়া এনামুল হক বিজয়ের সঙ্গে জুটি বাঁধেন লিটন।

দারুণ ব্যাটিং করছিলেন লিটন। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ৩৪তম ওভারের প্রথম বলেই ঘটে অনাকাঙিক্ষত ঘটনা। ব্যক্তিগত ৮১ রানে এসে হঠাৎ পায়ে টান পড়ল লিটনের। চোট এতোটাই বেশি ছিল যে উঠেই দাঁড়াতে পারলেন না। ফলে রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে শুয়েই মাঠ ছাড়েন এ ডানহাতি ওপেনার।

এর আগে বিজয়ের সঙ্গে ৪০ রানের পার্টানারশিপ গড়েন লিটন।

লিটনের পর মাঠে নামেন দলের আরেক নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম। আগের দুই সতীর্থের মতো বিজয় ও মুশফিকও হাত খুলে ব্যাট চালিয়ে যান।

৪১তম ওভারে সুম্বার করা ৫ম ডেলিভারিটি লংঅন দিয়ে উড়িয়ে মেরে সীমানা ছাড়া করেন বিজয়।

সেই ছক্কার সাহায্যে ৪৭ বলে ৫০ রান স্পর্শ করেন তিনি। যা তার ক্যারিয়ারের ৪র্থ হাফসেঞ্চুরি।

ফিফটি স্পর্শ করেই রানের চাকার গতি আরও বাড়িয়ে দেন বিজয়। ৪৫.৫ ওভারে গিয়ে থামে তার ব্যাট। লং অনে মুসকান্দার হাতে ক্যাচ তুলে দিলে ৬২ বলে ৭৩ রানে থামে বিজয়ের ইনিংস। তার এই ইনিংসে ৩ ছক্কা ও ৬ বাউন্ডারির মার ছিল।

এদিকে বিজয়ের মতো মারমুখী হন মুশফিকও। ৪৮ বলেই ফিফটি স্পর্শ করেন তিনি। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম হাফসেঞ্চুরি। এ হাফসেঞ্চুরির পথে ৫টি বাউন্ডারি হাঁকিয়েছেন মি. ডিডেন্ডেবল।

অপরদিকে মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন ১১ বলে ১৮ রানে।

Related Posts

খেলা

নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আমেরিকায় বিশ্বকাপ ফুটবল খেলতে চায় না ইরান 

March 17, 2026
11
খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
7
No Result
View All Result

Recent Posts

  • ঘরোয়া উপায়ে রূপচর্চা ? এই ভুলগুলি করলে অকালেই বুড়িয়ে যাবে ত্বক
  • দু’মাসে হামে  মৃত্যু ৪৫১ শিশুর ! ইউনূসের সরকারকে দায়ী করছে চিকিৎসক সংগঠন
  • নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আগামী কাল  ১৭ মে  “বাংলাদেশ ডে প্যারে ”
  • ফারাক্কা বাঁধের জন্য দায়ী তৎকালীন আওয়ামী লীগ সরকার: মির্জা ফখরুল
  • পাকিস্তানে সেনাছাউনিতে আত্মঘাতী হামলায় ১৫ পাক সেনার মৃত্যু, হামলার দায় নিল জঙ্গি সংগঠন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version