সন্ধান২৪.কম ; জীবন্ত অবস্থায় বাসে পুড়ে মৃত্যু পাঁচজনের। বুধবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিত্রদুর্গা এলাকায়। এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
জানা গেছে, বাসটি ভারতের বিজয়পুরা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। সেই সময় বাসে ছিলেন পুরুষ, নারী এবং শিশু-সহ মোট ৩২ জন যাত্রী। কর্ণাটকের চিত্রদুর্গা এলাকা দিয়ে যাওয়ার সময় বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়। । আগুন লাগার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। মৃতদের মধ্যে ১জন নারী এবং ২জন শিশুও রয়েছে।
এই দুর্ঘটনার পর ভারতের কর্ণাটকের হিড়িয়ুরের পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনীও ঘটনাস্থলে যায়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


