Saturday, March 7, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home জীবনশৈলী

জুতায় গন্ধ : বিব্রতকর পরিস্থিতি এড়াতে যা করবেন

July 14, 2022
in জীবনশৈলী
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

অফিসে ঢুকতেই বাঁকা দৃষ্টিতে তাকায় সবাই। কেউ কেউ বিরক্তিও প্রকাশ করে। এই বিরক্তির মূলে রয়েছে জুতার গন্ধ। বাজে গন্ধে দুই একজন নাকেও হাত দিয়ে বসে থাকেন। বিষয়টি নিয়ে বিব্রত হন। প্রতিদিন লজ্জার সম্মুখীন হন গন্ধের কারণে। পা ভালোমতো পরিষ্কার করেও কোনো ফল মেলে না।

এ রকম জুতার বাজে গন্ধের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অনেককেই। প্রাকৃতিক উপায়ে এই সমস্যার সমাধান করা যায়। জুতা থেকে গন্ধ দূর করার কয়েকটি উপায়—

১. জুতার বোঁটকা গন্ধ দূর করতে সবচেয়ে ভালো কাজ করে বেকিং সোডা। সহজলভ্য এই উপাদানটি কাজে লাগাতে পারেন। বেকিং সোডা একটি প্রাকৃতিক ডিওডোরাইজার। এটি গন্ধ এবং ব্যাকটেরিয়া দুটোই শোষণ করতে পারে।

একটি পাত্রে এক কাপের এক চতুর্থাংশ বেকিং সোডা নিন। সঙ্গে মেশান অর্ধেক কাপ কর্নস্টার্চ। দুটি উপাদান ভালো করে মিশিয়ে মোজায় ভরে জুতায় রেখে দিন। প্রয়োজনে এই মিশ্রণের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন।

২. আগের উপায়টি ঝামেলাদায়ক লাগলে শুধু বেকিং সোডা ব্যবহার করতে পারেন। জুতার ভেতর বেকিং সোডা ছড়িয়ে রাখুন। সারারাত রেখে দিন। সকালে ঝেড়ে ফেলুন। গন্ধ পালাবে।

৩. ভিনেগারের ঝাঁঝালো গন্ধ রয়েছে। এই বৈশিষ্ট্যের জন্যই এই উপাদানটি জুতোর গন্ধ দূর করতে সহায়ক। পাশাপাশি এটি জুতোয় থাকা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। সমপরিমাণ পানি আর ভিনেগার মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ জুতার ভেতরে স্প্রে করুন। ভালো করে শুকিয়ে নিন। যতবার জুতা ব্যবহার করছেন ততবার এই পন্থা ব্যবহার করে দেখতে পারেন।

৪. এই উপায়টি একেবারেই ঘরোয়া। যখনই সময় সুযোগ হবে, জুতাজোড়া রোদে দিন। এতে জুতা থেকে অতিরিক্ত আর্দ্রতা শুকানো সম্ভব হবে। গন্ধও কম হবে।

এসবের পাশাপাশি মোজা পরার অভ্যাস করুন। কারণ, মোজা না পরলে পায়ের ঘাম ও আর্দ্রতা থেকেও অনেক সময় আপনার জুতা থেকে বাজে গন্ধ বের হতে পারে।

Related Posts

জীবনশৈলী

মায়ের অপুষ্টির কারণেই শিশুর ডায়াবিটিস ও হার্টের রোগের ঝুঁকি বাড়ে

January 8, 2026
3
জীবনশৈলী

ভয়ংকর খাদ্যদূষণ : প্রতি বছর বাংলাদেশে ৩ কোটি শিশু আক্রান্ত

December 8, 2025
6
No Result
View All Result

Recent Posts

  • ১২ ঘণ্টায় ৯০০ মিসাইল হামলা! যুদ্ধে তছনছ ইরান, শিশুসহ মৃত্যু ১,০০০-এরও বেশি 
  • খামেনেইয়ের মৃত্যুতে পাকিস্তানে চরমে শিয়া বিক্ষোভ! মার্কিন দূতাবাসে সতর্কতা
  • ট্রাম্পের ক্ষমতা খর্বের প্রস্তাব আটকে গেল মার্কিন সেনেটে
  • তেহরানের বুকে মুহুর্মুহু আক্রমণ ইজরায়েলের ক্ষেপণাস্ত্র! বাঙ্কার লক্ষ্য করে ৫০টি যুদ্ধবিমানের হামলা
  • খামেনেইকে হত্যার বদলা! ইজরায়েলে নেতানিয়াহুর অফিসও টার্গেট

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version